‘বার্সার জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন দেখতাম’

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ১২:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩

ফিলিপে কৌতিনিয়ো রেকর্ড ফিতে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় গেছেন ফিলিপে কৌতিনিয়ো। রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোতে বার্সায় ভিড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যোগ দিয়ে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন আপাতত। বর্তমানে খাপ খাইয়ে নেওয়ার মিশনে থাকা এই তারকা জানালেন- ছোটবেলা থেকে বার্সায় খেলার স্বপ্ন ছিল কৌতিনিয়োর। বার্সার বিখ্যাত জার্সি গায়ে চড়াতে মুখিয়ে ছিলেন তখন থেকেই।

নানা নাটকীয়তার পর অবশেষে বার্সায় ভিড়েছেন তিনি। এককালে দেখা স্বপ্নটা এখন বাস্তব। বার্সা টিভির সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে এই তারকা জানালেন ছোটবেলার সেসব কথা, ‘ছোট থাকতেই স্বপ্ন দেখতাম, বার্সার জার্সিটা গায়ে চড়াবো। এখানে আছি বলে সত্যিই আনন্দ লাগছে।’ এককালে স্বপ্ন দেখেছেন বলে সেটা যখন সত্যি হতে চলেছে, তখন আর নিজেকে সামলাতে পারেননি। মানসিকভাবে ভীষণ অস্থিরতায় ভুগছিলেন।  অপেক্ষায় ছিলেন কখন শেষ হবে সব আনুষ্ঠানিকতা, ‘আমি বেশ কয়েকদিন বেশ অস্থির ছিলাম। কখন চুক্তি শেষ হবে, কখন বার্সায় পৌঁছাবো।’

বার্সায় চুক্তিবদ্ধ হলেও চোটের কারণে ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কৌতিনিয়োকে। তাই তার খেলা দেখতে অপেক্ষায় থাকতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগেই বার্সা ভক্তদের উদ্দেশ্য করে নিজের খেলার কৌশল নিয়ে ধারণা দিয়েছেন কৌতিনিয়ো, ‘প্রতিটি খেলাতে সেরাটা দিতে চেষ্টা করি। প্রতিটি সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করি, যাতে দলকে জেতাতে পারি। একই সঙ্গে উন্মাদনা ও ধীর-স্থির থেকেই খেলে থাকি।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি