এমসিসিতে বেতন বৈষম্য নিয়ে কথা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫

সভার পর এমসিসির সদস্যদের সঙ্গে সাকিব। ছবি-এমসিসি
এমসিসির সভায় সুযোগ পেলে ক্রিকেটের নানা অসুবিধা নিয়ে কথা বলবেন সাকিব। দেশ ছাড়ার আগে এমন কথাই বলে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সভায় কথা রেখেছেন তিনি। মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত সভায় ক্রিকেটারদের বেতন বৈষম্য কমাতে উচ্চকণ্ঠ ছিলেন সাকিব আল হাসান ও ইংল্যান্ড উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।

তারা সভায় সবার কাছে ক্রিকেট বিশ্বে ক্রিকেটারদের বেতন বৈষম্য নিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এমনকি আশঙ্কার কথাও বলেন যে কম মজুরি দুর্নীতিতে প্রলোভন দেখাবে ক্রিকেটারদের। যেমন স্পট ফিক্সিং।

কমিটিতে সাকিব বলেন, টি-টোয়েন্টিতে বেশি টাকা থাকায় অনেক তরুণ বাংলাদেশি ক্রিকেটারই টেস্ট ক্রিকেট অনুসরণ করে না। সভায় আরও ছিলেন রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম ও কুমার সাঙ্গাকারা। সাকিবের প্রসঙ্গ নিয়ে পন্টিং জানান, ‘সাকিব আমাদের কাছে বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে। কিছু নাটকীয় বিষয় যা তারা বেশ কয়েক বছর ধরে দেখে এসেছে, সেসব নিয়ে কথা বলেছে। তবে সাকিব টাকা বণ্টনের ক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপের বিষয়টি সামনে নিয়ে এসেছে। সে বলেছে অনেক টাকা সঠিক জায়গাতেই হয়তো যাচ্ছে। তবে খেলোয়াড়দের কাছে যেভাবে যাওয়ার কথা, সেভাবে হয়তো যাচ্ছে না।’

সাকিবদের কথায় টনক নড়েছে এই কমিটির। সেই বিষয়টি স্বীকার করে পন্টিং আরও জানান, ‘কমিটি এ বিষয়টি নিয়ে ভাবছে। মজুরি নির্ধারণে একটা অবকাঠামো প্রয়োজন। যাতে আন্তর্জাতিক ক্রিকেটে যেসব বৈষম্য আছে সেগুলো কমে যায়। ’

বিশ্বের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাদের বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হিসেবে সাকিবকে নিয়োগ দেয় অক্টোবরে। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সদস্যদের তালিকায় অনেক কিংবদন্তি আছেন। বিশ্ব ক্রিকেট কমিটির বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে আছেন কুমার সাঙ্গাকারা, স্টিভ ওয়াহ, সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরা। ক্রিকেটের বিভিন্ন প্রচলিত ইস্যু নিয়ে বার্ষিক সভা আয়োজন করে এমসিসি। আর আইসিসি ও এর সদস্যদের পরিপূরক হিসেবে কাজ করে এই বিশ্ব ক্রিকেট কমিটি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম