শেষ চারে কেরবার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১১:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১২:৫৯

ম্যাডিসন কিসকে হারানোর পর কারবারের উল্লাস  অস্ট্রেলিয়ান ওপেনে উড়ন্ত ফর্মে রয়েছেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবার।  কোয়ার্টার ফাইনালে একপেশে লড়াইয়ে ম্যাডিসন কিসকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।

৩০ বছর বয়সী কেরবার কোর্টে ছিলেন ভীষণ আগ্রাসী। কিসকে ৬-১, ৬-২ গেমে হারাতে সময় নিয়েছেন ৫১ মিনিট! উল্টো দিকে ২০১৭ ইউএস ওপেন ফাইনালিস্ট কিস খেলায় শুরু থেকে বিপর্যস্ত ছিলেন। নিজের করা সার্ভে ৪৬ পয়েন্ট থেকে জিততে পেরেছেন মাত্র ১৮ পয়েন্ট।

এই মৌসুমে দারুণ ফর্মে থাকা কেরবার ২০১৮ সালে জিতেছেন সবকটি এককেই।  তাই শেষ চারে পুনরায় যেতে পেরে তৃপ্তি ঝরেছে তার কণ্ঠে, ‘দ্বিতীয় সেটে সবগুলো খেলাই কাছাকাছি ছিল। সেমিফাইনালে পুনরায় যেতে পেরে আমি তৃপ্ত। এই মুহূর্তে টেনিসটা খুবই উপভোগ করছি।’

২০১৬ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কেরবার শেষ চারে খেলবেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর সিমোনা হালেপ অথবা ক্যারোলিনা প্লিসকোভার ম্যাচে বিজয়ীর বিপক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান