জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২১

জিম্বাবুয়েকে একাই ভুগিয়েছেন মুজিব উর রহমান। অফস্পিনার মুজিব উর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।  আফগানরা চতুর্থ ওয়ানডে জিতেছে ১০ উইকেটে।  আর তাতে ৫ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে ৩-১ ব্যবধানে। 

এই জয়ের মধ্য দিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের ১০ নম্বর স্থানটাও পোক্ত করেছে আফগানিস্তান।  ওয়ানডেতে ১০ নম্বরে থেকে সিরিজ শেষ করবে মোহম্মদ নবিরা।  এই মুহূর্তে ওয়ানডেতে জিম্বাবুয়ের চেয়ে এক ধাপ উপরে রয়েছে আফগানিস্তান। 
শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।  কিন্তু মুজিবের স্পিনে ব্যাক ফুটে শুরুতেই চলে যায় তারা। তার প্রথম স্পেলে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৫ রানে দুই উইকেট! ধীরে ধীরে জিম্বাবুয়ে ইনিংস হয় আরও বিবর্ণ। ৩৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়।  যদিও ক্রেইগ আরভিন বুক চিতিয়ে লড়াই করার চেষ্টা করেছেন।  সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থেকে ইনিংস লম্বা করেছেন।  এছাড়া ৩০ রান করে বিদায় নেন ব্রেন্ডন টেলর।  মুজিব ৫০ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে নেন মোহাম্মদ নবি ও রশিদ খান।

জবাবে আফগানিস্তান খেলতে নেমে ২১.১ ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয়। মোহাম্মদ শাহজাদ ৭৪ বলে ৭৫ রান নিয়ে মাঠ ছাড়েন।  এছাড়া ৫৩ বলে ৫১ রান করেন ইহসানুল্লাহ। ম্যাচসেরা হন স্পিনার মুজিব।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী