প্রিমিয়ার লিগে আবাহনীর প্রথম হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ১৭:৫৯আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৮:৪১

ম্যাচসেরা হন শরিফুল ইসলাম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা ছয় ম্যাচ জিতে উড়ছিল আবাহনী। সপ্তম ম্যাচে এসে তাদের মাটিতে নামিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগের শীর্ষে থাকা আবাহনীকে মাত্র ৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।

শুরুতে টস জিতে ব্যাট করে প্রাইম ব্যাংক ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। এমন সংগ্রহে রানের যোগান এসেছে আল আমিন ও জাকির হাসানের ব্যাট থেকেই। আল আমিন ফিরে যাওয়ার আগে করেন ৮৪ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন জাকির হাসান।

আবাহনীর পক্ষে এ ম্যাচেও বল হাতে সফল ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ৪১ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি করে উইকেট নেন গনি ও সাকলায়েন সজীব। লিগের সর্বোচ্চ উইকেট শিকারিও মাশরাফি।

মাশরাফির এমন বোলিংয়ের পর জয়ের কাছে গিয়েও জিততে পারেনি আবাহনী। সাইফ হাসানের  ব্যাট থেকে সর্বোচ্চ ৭৫ রান আসার পর ৬৫ রান আসে অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে। মাশরাফি ব্যাট হাতেও জ্বলে উঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ২২ রান থামে তার লড়াকু ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৭ রান তুলতে পারে আবাহনী।

প্রাইম ব্যাংকের পক্ষে ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি নেন দেলোয়ার হোসেন। ম্যাচসেরাও হন শরিফুল।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান