আমার দেখা মুশফিকের সেরা ইনিংস: চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৮, ১৪:২৬আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৬:৪৪

দিনেশ চান্ডিমাল ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠ বলেই সবাই মনে করেছিল ম্যাচ জিতে যাবে স্বাগতিকরা। কিন্তু দুই বল হাতে রেখে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।  তাই পুরো বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। একই সঙ্গে মুশফিককেও ভাসিয়েছেন প্রশংসায়।

মুশফিকের ম্যাচসেরা পারফরম্যান্সের প্রশংসা করে দিনেশ চান্ডিমাল বলেছেন, ‘দারুণ একটি ইনিংস ছিল মুশফিকের। আমরা জানি ওরা সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার মনে হয় আমার দেখা সেরা ইনিংসই খেলেছে মুশফিক।’

সেরা ইনিংস উপহার দিতে ৩৫ বল খেলেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭২ রানে।  আর সেই মুশফিকের ব্যাটে এমন হার বরণের পর বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক, ‘আমাদের সংগ্রহটা ভালোই ছিল। কিন্তু ক্রিকেটে অবশ্য এমনটি হয়েই থাকে। অনেক সময় ২০০ রান করলেও অনুমান করা যায় না যে জেতা সম্ভব। তাই ক্রিকেট সব সময়ই মজার একটি খেলা, যার পরিবর্তন হয়। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আজকে ওরা ছিল অসাধারণ এবং পরিস্থিতি আমাদের থেকেও ভালোভাবে সামাল দিয়েছে।’

কলম্বোতে বিশাল রান পাহাড় গড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। ২১৪ রানের সেই পাহাড় অনায়াসে টপকে শ্রীলঙ্কায় রান তাড়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারানো স্বাগতিকরা কেন এভাবে ব্যর্থ হলো? জবাবে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য বোলারদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ‘খেলাটা দারুণ হয়েছিল। আমরা ভালো পুঁজি সংগ্রহ করেছিলাম। কিন্তু বলতে গেলে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। বোলিং বিভাগ বিবেচনা করলে আমরা মানসম্মত বোলিং করিনি। একই সঙ্গে পরিকল্পনাগুলো ঠিক মতো প্রয়োগ করতে পারিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম