শিরোপার আরও কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১১:৩১আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১১:৩১

সিটির হয়ে দুটি গোলই করেন সিলভা চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করতে চায় ম্যানচেস্টার সিটি। সেই লক্ষ্যে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান ১৬ করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দুই অর্ধে দুটি গোলই করেছেন দাভিদ সিলভা। ১০ মিনিটে স্টারলিংয়ের ক্রস থেকে প্রথম গোলটি করেন সিলভা। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দারুণ নৈপুণ্যে।

অবনমন শঙ্কায় থাকা স্টোক সিটিকে হারিয়েই শিরোপা নিশ্চিত করার পথে রয়েছে ম্যানসিটি। এভারটনকে হারিয়ে এরপর ম্যানইউকে হারালেই শিরোপা উঁচিয়ে ধরার সুবর্ণ সুযোগ পাবে সিটি। আর এমন সুযোগ লুফে নিতে চান সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্পানি, ‘সিটির সবাই জানে এটাই জীবনের সেরা সুযোগ। যদিও ওই ম্যাচেই আমরা কিছু পাচ্ছি না।’

কোচ গার্দিওলা অবশ্য বেশ সতর্ক। এখনই জয়ের উল্লাসে মাততে চান না। মনোযোগ দিতে চান খেলায়, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়া থেকে দুই অথবা তিন ম্যাচ দূরে। তাই কখন জিততে যাচ্ছি এটা এখনই আমাদের জন্যে গুরুত্বপূর্ণ না।’

৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তলানিতে থাকা স্টোকের অবস্থান ১৯তম স্থানে। তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম