বৃহস্পতিবার শুরু হচ্ছে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৫:২০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:৪০

ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের বিস্তারিত তুলে ধরছেন আয়োজকরা। বরাবরের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে সৌহার্দ্য সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসর।  বৃহস্পতিবার থেকে ইউল্যাবের নিজস্ব মাঠে টুর্নামেন্টটি শুরু হবে।  বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ক্যাম্পাস ‘এ’ ভবনে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান আয়োজকরা।

আগের মতো এই বছর প্রতিযোগিতায় অংশ নেবে ১২টি বিশ্ববিদ্যালয়। যদিও গত আসরে খেলা পাঁচটি বিশ্ববিদ্যালয় এবার খেলছে না। এবার খেলা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ,  সাউথ ইস্ট ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভাসির্টি অব বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভাসির্টি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

১২টি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা আটটি দল খেলবে সুপার এইটে। সুপার এইটে বিজয়ী চারটি দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল আগামী ২৯ মার্চ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ইউল্যাব ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১১টায়।

এ বছর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা। একই সঙ্গে রেড বুল ক্যাম্পাস ক্রিকেটের ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টেও অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া প্রতি ম্যাচে থাকছে ম্যাচ সেরার পুরস্কার। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও বোলারের জন্য থাকছে আলাদা পুরস্কার।

বুধবার সংবাদ সম্মেলনে ইউল্যাবের ফিল্ড স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তৌফিক আজিজ তার বক্তব্যে বলেন, ‘এখানে জয়-পরাজয় বড় ব্যাপার নয়। সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে-এটাই বড় বিষয়। আশা করি, সামনের কয়েকটা দিন ভালো কিছু সময় উপভোগ করতে পারবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, গাজী গ্রুপের পক্ষে বদরুল আলম খান, ইউল্যাব স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তৌফিক আজিজ ও ইউল্যাব ক্রিকেট দলের সহঅধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি।

ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেটের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। এছাড়া ফেয়ার প্লে কাপের বিভিন্ন খেলার স্কোর জানতে ভিজিট করা যাবে এই ওয়েবসাইটে http://cricket.ulab.edu.bd

ইউল্যাব ২০০৬ সাল থেকে এ টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে ইউল্যাব। গত বছর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত রেড বুল ক্যাম্পাস ক্রিকেটেও রানার্সআপ হয়েছে তারা। এতে মোট চারবার অংশগ্রহণ করা ইউল্যাবের এটাই ছিল সর্বোচ্চ সাফল্য।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম