ক্রিকেটারদের আচরণবিধি সংস্কারের পক্ষে আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৮, ২২:৫৬আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২২:৫৯

ইঙ্গিতপূর্ণ আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন কাগিসো রাবাদা। যদিও পরে সেই শাস্তি বহাল থাকেনি। ভদ্র লোকের খেলা ক্রিকেট এখন হুমকির মুখে-এমন ভাবনা পেয়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে। সম্প্রতি বল টেম্পারিং, নিদাহাস ট্রফিতে বিরুদ্ধ আচরণ ও দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ঘটনায় বিদ্যমান আচরণবিধি নিয়ে ভাবতে বাধ্য হয়েছে সংস্থাটি। তাই আচরণবিধির সংস্কার চায় আইসিসি।

বল টেম্পারিংয়ের চলমান অপরাধকে ২ মাত্রা হিসেবেই ধরা হয়ে আসছে।  একে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনায় রাখছে সংস্থাটি। কিন্তু বিষয়গুলো আরও পরিষ্কার ভাবে উত্থাপন করতে চাইছে তারা। এমনকি শাস্তির মাত্রা নিয়েও কঠোর হওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ ডিমেরিট পয়েন্ট সিস্টেম অত বড় করে হয়তো এসব ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিরুৎসাহিত করছে না। সেই ভাবনা থেকে এসব বিষয় এপ্রিলের আইসিসির সভায় উত্থাপন করা হবে। তবে এ নিয়ে এখনই দ্রুত পদক্ষেপের পক্ষে আইসিসি।

চলমান উত্তপ্ত পরিস্থিতি বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করছে বলে মনে করেন ডেভ রিচার্ডসন। আইসিসির এই প্রধান নির্বাহী জানান, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরে খেলোয়াড়দের অসংযত আচরণ দেখছি। যেমন স্লেজিং, অশালীন ভাষা, আম্পায়ারের সঙ্গে বিরুদ্ধ আচরণ। এমনকি নিদাহাস ট্রফিতে মাঠ পরিত্যাগ করার মতো ঘটনাও দেখেছি। সব শেষ বল টেম্পারিং। সব কিছুই আমাদের এপ্রিলের সভায় এজেন্ডা হিসেবে রয়েছে। তবে কেপ টাউনে যা হয়েছে তাতে আমি মনে করি সব কিছু দ্রুত গতিতে করার দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।’

আচরণ বিধি সংস্কারে কারা থাকবেন? এমন প্রশ্নটি আসাও স্বাভাবিক। রিচার্ডসন জানিয়েছেন, এতে আইসিসির ক্রিকেট কমিটি, এমসিসি ও সাবেক ক্রিকেটার যারা ক্রিকেটের স্পিরিট বজায় রেখে খেলেছেন তাদের রেখেই করা হবে। বর্তমান ক্রিকেটাররাও এতে থাকতে পারেন। সে ক্ষেত্রে বেশ কিছু নামও মুখে এনেছেন আইসিসির এই কর্মকর্তা, ‘অ্যালান বর্ডার, অনিল কুম্বলে, শন পোলক, কোর্টনি ওয়ালশ এমনকি রিচি রিচার্ডসনও থাকতে পারেন।’-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম