‘শুধু মোস্তাফিজকে নয়, পুরো দলকেই যেন সমর্থন করে’

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৮, ০০:৩৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০১:০৮

মুম্বাইয়ের অনুশীলনে মোস্তাফিজ। শনিবার শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী দিনে মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। তাই ভক্তদের আলাদা বার্তা দিয়েছেন কাটার মাস্টার। শুধু তাকে নয়, মুম্বাই ইন্ডিয়ান্সকেও ভক্তরা সমর্থন করুক- এমনটি চান কাটার মাস্টার।

মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে মোস্তাফিজের সাক্ষাৎকার। ক্যারিয়ারের নানা কথা তুলে ধরা হয়েছে সেখানে। ভক্তদের বার্তা দেওয়ার প্রসঙ্গ আসতেই তিনি বলেন, ‘লোকজন আমাকে ভালোবাসে কারণ তারা দেখছে প্রতিনিয়ত আমি কী করছি। আমি আরও কঠোর পরিশ্রম করবো এবং তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো। এটাও আশা করবো তারা যেন আমাকে আরও ভালোবাসে। আমি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে এসেছি। আমি সবাইকে বলবো তারা যেন আসে এবং দলটাকে সমর্থন করে। শুধু মোস্তাফিজকে নয়, পুরো দলকেই যেন সমর্থন করে। আমি এমনটাই প্রত্যাশা করি।’

খুব বেশি দিন হয়নি মুম্বাইয়ের অনুশীলনে মোস্তাফিজ এসেছেন। প্রায় সপ্তাহ খানেক কেমন অভিজ্ঞতা হয়েছে মোস্তাফিজের? ম্যানেজমেন্ট ও সতীর্থদের সঙ্গে প্রাথমিক সেই অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি যার সঙ্গেই কথা বলি না কেন সেগুলো কাজে দিচ্ছে। তারা সবাই আমাকে সহায়তা করতে এগিয়ে আসছে। এমনকি খেলার উন্নতি করতেও। আমি আরও ভালো খেলতে ও খেলার উন্নতি করতে মুখিয়ে আছি। সমস্যার কথা তাদের বলি যেগুলোর মুখোমুখি হয়ে থাকি। আমার সমবয়সী ও সিনিয়র অনেকেই আছেন এখানে। মোট কথা অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালো।’

আইপিএল নিলাম দেখা হয়নি মোস্তাফিজের। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুম্বাইয়ের এই নতুন তারকা বলেন, ‘আমি নিলাম দেখতে পারিনি। কারণ সেদিন আমাদের খেলা ছিল। আমার কোচ আমাকে তখন বলেন মুম্বাই আমাকে দলে নিয়েছে। অবশ্যই তখন রোমাঞ্চ অনুভব করেছি। কারণ মুম্বাইয়ের মতো দল আমাকে দলে ভিড়িয়েছে।’

শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।    

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম