আবাহনীর ঘুরে দাঁড়ানোর মিশন, প্রতিপক্ষ আইজল

বাংলা ট্রিবিউন রিপোর্টি
১১ এপ্রিল ২০১৮, ১০:৪৬আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১১:০৬

আসামে আবাহনী দলের একাংশ। এএফসি কাপে শুরুটা ভালো হয়নি আবাহনী লিমিটেডের। টানা দুই ম্যাচ হারতে অসহায়ভাবে হয়েছে। ‘ই’ গ্রুপে বুধবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে ভারতের আইজল এফসির। আসামের গৌহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচ দিয়ে আবাহনী ঘুরে দাঁড়াতে চাইছে। কেননা প্রতিপক্ষ আগের দুদলের চেয়ে কিছুটা দুর্বল। শুধু যে আবাহনীর ঘুরে দাঁড়ানোর মিশন তা কিন্তু নয়। এক মৌসুম আগে ভারতের লিগ চ্যাম্পিয়ন মিজোরাম প্রদেশের আইজল এফসির বিষয়ে একই কথা প্রযোজ্য। দুই দলই তাদের প্রথম দুই ম্যাচ হেরেছে। আবাহনী ১-০ গোলে হেরেছে ভারতের বেঙ্গালুরু ও মালদ্বীপের নিউ রেডিয়েন্টর কাছে। অন্য দিকে আইজল  ৩-১ গোলে হেরেছে নিউ রেডিয়েন্ট ও বেঙ্গালুরুর কাছে।

এবার আইজল কিছুটা খর্ব শক্তির। মাত্র তিন মৌসুম ধরে আই লিগের শীর্ষে খেলছে তারা। প্রথম বছর হয়েছে অষ্টম। তারপর লিগ শিরোপা। আর সর্বশেষ হয়েছে পঞ্চম। ঘরোয়া মৌসুমেও এখন পর্যন্ত অন্য কোন প্রতিযোগিতায় কিছু করে দেখাতে পারেনি। দলে রোমানিয়া, জাপান, লাইবেরিয়া ও আফগানিস্তানের খেলোয়াড় রয়েছে। দলের কোচ হিসেবে আছেন সাবেক ফরোয়ার্ড সন্তোষ কাশ্যপ।

আইজলের এমন অবস্থা দেখে আবাহনীর কোচ সাইফুল বারী টিটু ঘুরে দাঁড়ানোর স্বপ্নটাকে বাস্তবায়ন করার দিকেই মনোযোগ দিচ্ছেন। আসাম থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবাহনী দুই ম্যাচ হেরে এখন ঘুরে দাঁড়াতে চাইছে। দলের অবস্থা আগের চেয়ে ভালো। চার বিদেশি নিয়েই খেলতে পারবো। প্রতিপক্ষ সম্পর্কে যতটুকু ধারনা হয়েছে তাতে করে এই ম্যাচ জিততেই হবে। আমাদের সেই সামর্থ্য আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম