মেয়াদের আগেই ফিরছেন লঙ্কান কোচ পথাস

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১৪:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:০৭

নিক পথাস শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে ভালোভাবে জড়িয়ে পড়েছিলেন নিক পথাস। শুরুতে ২০১৬ সালে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। গ্রাহাম ফোর্ড পরবর্তী সময়ে ৬ মাসের জন্যে হয়েছিলেন হেড কোচ। সেই কোচের চুক্তি আগস্ট পর্যন্ত থাকলেও এপ্রিলে আগে ভাগে দেশে ফিরে যাচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

শুরুতে তার প্রস্থান নিয়ে ছিল নানা গুঞ্জন। তবে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন নিক পথাস।  পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে গত দুই বছর অসাধারণভাবে কেটেছে। তবে মনে করছি ভিন্ন সুযোগের খোঁজ পেতে এখনই সঠিক সময়। যাতে করে আমার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারি।’

৪৪ বছর বয়সী এই কোচ থাকেন সাউদাম্পটনে। তাই যুক্তরাজ্যেই সম্ভাব্য কোচিং ক্যারিয়ার খুঁজে নিতে চাইছেন।

পথাস এর আগেও রহস্যজনক আচরণের জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার পাকিস্তান সফরে। গত নভেম্বরে লাহোরে পুরো দল গেলেও পারিবারিক কারণ দেখিয়ে সেখানে আর যাননি।

হেড কোচ থাকাকালে সেভাবে সফলতার মুখ দেখেননি পথাস। ভারতের কাছে বাজেভাবে সিরিজ হারতো ছিলই। সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার সিরিজেও হেরেছে শ্রীলঙ্কা। এই সময়ে সফলতা বলতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে জয়। গালফ অঞ্চলে ধারাবাহিকভাবে সফল পাকিস্তানকে শ্রীলঙ্কাই তিক্ত হারের স্বাদ দিয়েছে পথাসের সময়ে।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, পথাসের পর নতুন করে আর কোনও ফিল্ডিং কোচ নিয়োগ দেবে না তারা। কোচিং স্টাফে যারা রয়েছেন তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগানোর কথা জানিয়েছে বোর্ড।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম