তুর্কমেনিস্তানকে হারিয়ে দ্বিতীয় শিরোপা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ০১:০০আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০১:৪৩

রণ কৌশল নিয়ে আলোচনা করছে বাংলাদেশ দল ২০১৬ সালে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। শুক্রবার আরও একটি শিরোপা জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে তুর্কমেনিস্তানকে হারাতে পারলেই আবার ইতিহাস গড়বে লাল-সবুজরা। বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে।

বৃহস্পতিবার সকালে ফাইনালের আগে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। সেখানে এক ফাঁকে স্বাগতিকদের ইরানি কোচ আলীপোর আরজী দল নিয়ে তার আত্মবিশ্বাসের কথাই জানালেন, ‘বাংলাদেশ দল ভালো ফর্মে আছে। এখন আমাদের সামনে ফাইনাল ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যে আত্মবিশ্বাসী। আগের ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্স দেখিয়েছি। তবে ফাইনালটা সহজ হবে না।’

প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ কোচ, ‘তারা খুবই পেশাদার দল। কিন্তু এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। উজবেকিস্তান ও কিরগিজস্তানও ভালো দল ছিল।  টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা ভালো। এখন যে কোন মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে। তার জন্য প্রস্তুত হয়ে দলকে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা দেখিয়েছে তারা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে।’

অধিনায়ক হরোশিত বিশ্বাস ফাইনালে সেরাটা দেওয়ার অপেক্ষায়, ‘সার্ভিস, ব্লক ও অ্যাটাকসহ সব বিভাগেই যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। গ্রুপ পর্বসহ সেমিফাইনালে ভালো খেলেই ফাইনালে এসেছি। ভলিবলে ব্লকিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো হলে জেতা সহজ হয়ে যায়। এই আসর জিততে পারলে ভলিবল অনেক এগিয়ে যাবে। এই আসরের জন্য কঠোর পরিশ্রম করেছি। এখন শিরোপা জেতার অপেক্ষায় আছি।’

তুর্কমেনিস্তান অধিনায়ক  উসমানবেক স্বাগতিকদের প্রশংসা করেছেন।  তবে তারাও যে জয়ের অপেক্ষায় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ম্যাচের আগে,‘বাংলাদেশ ভালো দল। তবে আমরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে এসেছি। সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই। এখানে চাপের কিছু নেই।  চাপমুক্ত হয়ে জিতে দেশে ফিরতে চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের