রবের্তোর ফাউলে বিস্মিত ভালভারদে

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৮, ১২:১৯আপডেট : ০৭ মে ২০১৮, ১২:২০

এরনেস্তো ভালভারদে মৌসুমের শেষ এল ক্লাসিকো ছিল ঝাঁজালো এক লড়াই। আর সেই লড়াইয়ে সার্জি রবের্তোর ফাউলের ঘটনায় বিস্মিত হয়েছেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তার ফাউলের ধরণ দেখে নিজের চোখেই তা বিশ্বাস করতে পারেননি বার্সা কোচ, ‘সার্জি রবের্তোর ফাউলটা ছিল বিস্ময় জাগানিয়া। আমি আশ্চর্য হলাম, যখন দেখলাম সে মুখে আঘাত করে ফেললো।’

প্রথমার্ধে বার্সার ডিবক্সের প্রান্তে মার্সেলোর মুখে হাত দিয়ে আঘাত করেছিলেন রবের্তো। আর তাতেই শাস্তিটা পেয়ে গেছেন মাঠে। দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই খেলেছে বার্সেলোনা।

ম্যাচটির অনেক সিদ্ধান্ত ছিল বিতর্কিত। এমনকি অনেক ঘটনাও ছিল ঝাঁজালো। সেইসব ঘটনার সবগুলো পুনরায় দেখতে চান বার্সা কোচ। বিষয়গুলো বুঝতে চান আরও পরিষ্কারভাবে, ‘অনেক বিতর্কিত মুহূর্ত ছিল। আমার পুনরায় রিপ্লে দেখতে হবে। যাতে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বোঝা যায়।’

আগে থেকেই বলা হচ্ছিল পূর্বের মতো উঁচু দরের ক্লাসিকোর মর্যাদা পাচ্ছে না এই ম্যাচ! বার্সার শিরোপা জেতা হয়ে গেছে বলেই এমন ভাবনা ছিল এর পেছনে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। ভালভারদেও বললেন সেই কথা,‘এমন ম্যাচে সব সময়ই চাপ থাকবে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছিল।’

শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পরেও ম্যাচটি দুদলের কাছে ঐতিহাসিকভাবে ছিল সম্মানের। সম্মানের এমন লড়াই তাই সব সময়ই রূপ নেয় ক্ল্যাসিক দ্বৈরথে। ভালভারদেও বললেন সেই কথা, ‘আগে একে উত্তেজকবিহীন মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতে ছিল ক্যাফেইনের মতো উত্তেজকে ভরপুর।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম