নাপোলির কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৮, ১৩:১৭আপডেট : ২৪ মে ২০১৮, ১৩:১৮

কার্লো আনচেলত্তি। তিন বছরের চুক্তিতে নাপোলির হেড কোচ হলেন কার্লো আনচেলত্তি। সাবেক চেলসি, রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই কোচ উত্তরসূরি হলেন সারির। 

সিরি আ’তে গত সপ্তাহে দ্বিতীয় স্থান নিয়ে লিগ শেষ করেছে নাপোলি। এর মাঝেই পরিবর্তনের পথে হাঁটলো ইতালিয়ান জায়ান্টরা।

বুধবার নাপোলি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী তিন মৌসুম নাপোলির ভার সামলাবেন আনচেলত্তি। হাই প্রোফাইল এই কোচ সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখ ছেড়ে দেওয়ার পর থেকেই চাকরিহীন ছিলেন। তাই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিবৃতিতে, ‘অনন্য এক শহর ও অসাধারণ ভক্তের ক্লাবটিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্ববোধ করছি।’

সারির অধীনে সিরি আতে নাপোলির সাফল্য বলতে রানার্স আপ। ২০১৫-১৬ মৌসুম থেকে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। যদিও পরের বছর হয়েছিল তৃতীয়। এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোই ছিল তাদের শেষ গন্তব্য।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম