ছোঁ মেরে ম্যালকমকে দলে নিলো বার্সা!

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০১৮, ১৩:৪৯আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৩:৫৬

ন্যু ক্যাম্পে বার্সা অফিসের সামনে ম্যালকম। ছবি-রয়টার্স। ছোঁ মেরে নেওয়া বোধহয় একেই বলে। বোর্দো থেকে রোমায় যাওয়ার কথা ছিল ব্রাজিলীয় ফরোয়ার্ড ম্যালকমের। সব কিছু পাকা হয়েছিল মৌখিক কর্থা বার্তায়। অথচ অন্তিম মুহূর্তে শিকারি পাখির মতো ছোঁ মেরে তাকে নিজেদের আয়ত্তে  নিয়ে এসেছে বার্সেলোনা। ম্যালকমকে একেবারে নাকের ডগা থেকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

নাকের ডগাই বলতে গেলে। মেডিক্যাল পরীক্ষায় বিমানে চড়বার কথা ছিল ২১ বছর বয়সী ফরোয়ার্ডের। বার্সার লোভনীয় প্রস্তাব এর আগেই মন বদলে দেয় তার। তাই কথা দিয়েও রোমায় না গিয়ে বার্সায় নাম লিখিয়েছেন ম্যালকম।

ব্রাজিলীয় এই ফরোয়ার্ড বার্সায় ৫ বছরের চুক্তিতে যাচ্ছেন। প্রাথমিকভাবে তার মূল্য দাঁড়িয়েছে ৪১ মিলিয়ন ইউরো। অথচ রোমা সোমবার তাকে নেওয়ার খবরটি আনন্দের সঙ্গে প্রথম জানিয়েছিল। মৌখিকভাবে সব কিছু পাকা হয়ে থাকায় মেডিক্যাল পরীক্ষায় অপেক্ষায় ছিল রোমা। শেষ পর্যন্ত লোভনীয় প্রস্তাব দিয়ে রোমার সেই আনন্দঘন পরিবেশ মাটি করে দিয়েছে কাতালান ক্লাব।

তাকে নিয়ে বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘ম্যালকম ‍বুধবার মেডিক্যাল পরীক্ষায় নামবে। এরপর সরাসরি বার্সার যুক্তরাষ্ট্র সফরে নাম লেখাবে।’

ম্যালকম করিন্থিয়ান্স থেকে বোর্দোতে নাম লেখান ২০১৬ সালে। তিনি ৯৬ ম্যাচে দলের হয়ে ২৩টি গোল করেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি