ভনের মন্তব্যে আদিলের প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৮, ১৮:৪৯আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৮:৫৪

আদিল রশিদ। কাউন্টি না খেলেও ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ডাক পেয়েছেন স্পিনার আদিল রশিদ। ইংলিশদের ঘরোয়া ক্রিকেটে না খেলে দলে ডাক পাওয়া বিরল। এমন ঘটনায় সমালোচনায় মুখর তার কাউন্টি ক্লাব ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। টেলিগ্রাফে লেখা বিশেষ কলামে রশিদের ডাক পাওয়াকে তিনি লিখেছেন ‘উদ্ভট’। এমন মন্তব্যের প্রতিবাদ করেছেন আদিল রশিদ। প্রতি উত্তরে ভনের মন্তব্যকে নির্বোধের মতো মনে হয়েছে ইংলিশ লেগ স্পিনারের!

নির্বাচক এড স্মিথও রয়েছেন তোপের মুখে। ঘরোয়া ক্রিকেটে না খেলে রশিদের ডাক পাওয়াটা ছিল ব্যতিক্রমী। তাতে কাউন্টি ক্রিকেটের কাঠামোকে অসম্মান করা হয়েছে বলেই মত মাইকেল ভনের। টেলিগ্রাফের কলামে তিনি লিখেছেন, ‘আমাদের কাউন্টি মানেই হলো ক্রিকেটারদের ফিনিশিং স্কুল। মনে হচ্ছে এটা এখন আর গুরুত্ব বহন করে না, এর কোনও যোগসূত্র নেই।’

এর জবাবে রশিদ অবশ্য সরাসরি বলেছেন, ‘ওরা হতাশ হতেই পারে। তবে আমার মনে হয় বিষয়গুলো আরও বেশি সুন্দর হতো যদি প্রধান নির্বাহী অথবা হেড কোচ এ নিয়ে কথা বলতেন।’

আদিল রশিদের ডাক পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ তার কাউন্টি ইয়র্কশায়ারের প্রধান নির্বাহী মার্ক আর্থার। বলেছেন, ‘আমরা বিস্মিত হয়েছি এই খবর শুনে। লাল বলে না খেলেও এই মৌসুমে আদিলকে ডাকা হয়েছে।’ এর জবাবে আদিলের মন্তব্য, ‘আমি ভুল করেছি বলে মনে হয় না। আর ইয়র্কশায়ারেরও এভাবে ক্ষুব্ধ হওয়ার কারণ দেখি না।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম