ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন রানাতুঙ্গা-ডি সিলভা

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৪:০৩আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৪:০৪

অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভা।

নতুন করে পুরনো কাসুন্দি ঘাটছেন শ্রীলঙ্কার সাবেক বোর্ড সভাপতি। থিলাঙ্গা সুমাথিপালার অভিযোগ ১৯৯৪ সালে ম্যাচ পাতাতে ঘুষ নিয়েছিলেন লঙ্কান দুই গ্রেট অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভা!

অথচ রানাতুঙ্গার নেতৃত্বেই শ্রীলঙ্কা চড়েছিল সাফল্যের চূড়ায়। ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভার বিরুদ্ধে করা পুরনো ফিক্সিংয়ের অভিযোগটা চাঙা করে তুলেছেন শ্রীলঙ্কার সাবেক বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। অভিযোগ করে সুমাথিপালা বলেছেন, ওরা ১৯৯৪ সালে ম্যাচ হারার জন্যে ১৫ হাজার ডলার নিয়েছিল। অভিযোগটার সত্যতা অবশ্য নেই।

রানাতুঙ্গা যখন এই অভিযোগের জবাবদিহি করছেন তখন তার সঙ্গে ছিলেন আরেক লঙ্কান গ্রেট অরবিন্দ ডি সিলভা। তাকেও এই অপরাধের সঙ্গী হিসেবে দেখিয়েছেন। এর উত্তরে রানাতুঙ্গার জবাব, ‘আমরা কোনও ঘুষ নেইনি। আমরা কোনও ম্যাচ পাতাইনি।’

এমন অভিযোগে উল্টো প্রশ্ন তুলেছেন অরবিন্দ ডি সিলভা, ‘যদি কেউ ম্যাচ পাতিয়েই থাকে তাহলে কেনও সুমাথিপালা তার ক্রিকেট কমিটিতে আমাদের রেখেছিল।’ ডি সিলভা আরও জানিয়েছেন, এমন অভিযোগকে তিনি পাত্তা দিচ্ছেন না।

সুমাথিপালা বলেছেন, ডি সিলভাকে ভারতীয় বাজিকররা ১৫ হাজার ডলার দিয়েছিল। তাতে তারা ১৯৯৪ সালের লাখনৌ টেস্ট হেরে যায়। শ্রীলঙ্কা হারে ১১৯ রানে। ঘুষ নেওয়ার অভিযোগের পর রানাতুঙ্গা উল্টো ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘না শুধু ১৫ হাজার ডলার কেন? আমরা চাইলে বিশ্বকাপ হাতছাড়া করতে ১৫ মিলিয়ন ডলারই নিয়ে নিতাম।’

পুরনো এই অভিযোগটা উঠেছিল ২০০১ সালে। তখন তদন্তও হয়েছিল। ডেসমন্ড ফারনান্ডোর কমিটি তাদের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পায়নি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান