ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বার্সা-রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৫:৪১আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৫:৫৩

ম্যানইউ-রিয়াল মাদ্রিদ ম্যাচের মুহূর্ত। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে হার মেনেছে স্প্যানিশ দুই জায়ান্ট। প্রাক মৌসুম প্রস্তুতিতে রোমার কাছে ৪-২ গোলে হেরেছে বার্সা। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে রিয়াল মাদ্রিদের হারের ব্যবধান অবশ্য ২-১।

এই ম্যাচে বার্সার হয়ে গোলের দেখা পেয়েছেন নতুন তারকা ম্যালকম। ৬ মিনিটে রাফিনহার গোলের পর ৪৯ মিনিটে গোল করেন ম্যালকম। তাতেও হার এড়াতে পারেনি বার্সা। রোমার হয়ে প্রথমার্ধের ৩৫ মিনিটে একটি গোল শোধ করেন এল শারাওয়ি।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে রোমা। তাদের আক্রমণের মুখে পেরে ওঠেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও তিনবার ৭৮, ৮৩ ও ৮৬ মিনিটে বার্সার জাল কাঁপায় তারা। তাতে রোমার জয় নিশ্চিত হয় ৪-২ গোলে। অথচ এই রোমার হয়েই ‍শুরুতে দলে যোগ দেওয়ার কথা ছিল ম্যালকমের। কিন্তু ম্যালকমকে ছিনিয়ে নিয়ে বার্সা তাকে পরীক্ষা করার দারুণ সুযোগ পেলো সেই প্রতিপক্ষের বিপক্ষে খেলিয়েই।
রিয়াল মাদ্রিদ অবশ্য জ্বলে উঠা পারফরম্যান্স দেখাতে পারেনি। ক্রিস্তিয়ানো রোনালদো ও জিনেদিন জিদান পরবর্তী যুগে খাপ খাইয়ে নেওয়ার যুদ্ধে শুরুটা ছিল হতাশায় ভরা। উল্টো চোট শঙ্কায় কাটানো ম্যানইউকে ১৮ মিনিটে এগিয়ে নেন অ্যালেক্সিস সানচেস। ২৭ মিনিটে অ্যান্ডার হেরেরার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল শোধ দেয় রিয়াল মাদ্রিদ। ৪৫+৩ মিনিটে গোলটি করেন বেনজিমা। দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি কোনও পক্ষ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম