আত্মরক্ষায় ঘুষি মেরেছিলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ১৯:২৪আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২০:০১

বেন স্টোকস। লর্ডসে চলছে খেলার দ্বিতীয় দিন, উল্টো দিকে ব্রিস্টলে দ্বিতীয় দিনের মতো মামলার বয়ানে অংশ নিয়েছেন বেন স্টোকস। অস্বীকার করলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ। জানালেন মারামারিতে জড়িয়েছেন নিজেকে রক্ষা করতেই! তিনি স্বীকার করেছেন বাঁচতে বেশ কয়েকবার ঘুষি মারবার কথা।

প্রতিরক্ষাতে ঘুষি মারবার কথা স্বীকার করলেও প্রকাশ্যে মারামারিতে জড়ানোর কথা স্বীকার করেননি ইংলিশ অলরাউন্ডার। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘আমার দেওয়া বিবৃতিতেই সব পরিষ্কার করেছি। আমি কিছু ঘুষি মেরেছিলাম।’ মারামারিতে না জড়িয়েও ঘুষি? এর ব্যাখ্যায় স্টোকস বলেছেন, বার বার নিজেকে অরক্ষিত মনে হওয়াতেই আত্মরক্ষায় এমনটি করেছিলেন।

শুনানিতে তার সঙ্গে রয়েছেন রায়ান আলী। এই রায়ানকেই ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে স্টোকসের বিরুদ্ধে। আলীর বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও তিনি একই বক্তব্য ব্যবহার করেছেন স্টোকসের মতো। প্রকাশ্যে মারামারির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। অপর দিকে তার আরেক সহযোগী রায়ান হেলকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে গতকাল।

স্টোকস আত্মরক্ষার কথা বার বারই উচ্চারণ করেছেন আদালতে। বলেছেন পুরো ঘটনাতেই তিনি জড়িয়েছেন রায়ান আলী ও হেলের কাছ থেকে নিজেকে রক্ষা করতে। যাদের বিরুদ্ধে সমকামী কেই ব্যারি ও উইলিয়াম ও’কনোরকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ ভাষা প্রয়োগের অভিযোগ রয়েছে। এছাড়া রায়ান আলীকে মেরে অজ্ঞান করে ফেলে দেওয়ার অভিযোগটিও অস্বীকার করেছেন স্টোকস। অস্বীকার করেছেন মদ্যপ থাকার অভিযোগটিও।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম