নিষিদ্ধ ক্রিকেটারদের দলে নিতে আগ্রহী হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১৩:৩১আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৬:১৮

হাথুরুসিংহের সঙ্গে মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খুইয়ে নিষিদ্ধ ক্রিকেটারদের দলে ভেড়ানোর পরিকল্পনা করছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দানুশকা গুনাথিলাকা, জেফরে ভেন্ডারসে ও লাসিথ মালিঙ্গাকে দলে ভেড়ানোর কথা ভাবছেন লঙ্কান কোচ।

শৃঙ্খলাজনিত কারণে নিষেধাজ্ঞার খড়গে রয়েছেন উপরের তিনজন। গুনাথিলাকার নিষেধাজ্ঞা ৬ মাসের, ভেন্ডারসেকে দেওয়া হয়েছে এক বছরের নিষেধাজ্ঞা। মালিঙ্গাও রয়েছেন অপছন্দের তালিকায়। দেশের ঘরোয়া টুর্নামেন্ট বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রাধান্য দেওয়াতে তার ওপর বেজায় ক্ষুব্ধ ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এত বৈপরীত্যের মাঝেও তাদের দলে ফেরাতে উন্মুখ হেড কোচ হাথুরুসিংহে! তাদের দলে ভেড়ানোর পেছনে আছে লঙ্কানদের বাজে পরিসংখ্যান। ১২ মাসে ৪৮ ম্যাচের ৩০ টিতেই হারের লজ্জা পেয়েছে শ্রীলঙ্কা।তাই শাস্তি পাওয়াদের দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে লঙ্কান কোচ, ‘যা হয়েছে তাতে আমি অবশ্যই হতাশ। আমাদের সংস্কৃতি কিন্তু এমনটা নয়।তাই এসবকে আমরা কখনোই সহ্য করতে পারি না। ওরা শুধু একজন অথবা দুজনকে হেয় করছে না। পুরো দল আর পরিবারকে ছোট করছে। আবার একই সময়ে এটাও মাথায় রাখতে হবে যে মানুষ ভুল করে। তাই ওদের দ্বিতীয় একটা সুযোগ আমাদের দেওয়া উচিত। তারা কোনও অপরাধ করেনি। তারা শুধু দলীয় শৃঙ্খলা ভেঙেছে। ওরা ফিরে আসবে।’

মালিঙ্গা যে তাদের পরিকল্পনায় আছেন সেই কথা স্বীকার করেছেন হাথুরুসিংহে, ‘নির্বাচকরা যা চাইছেন সেটা পূরণ হলে মালিঙ্গা আমাদের পরিকল্পনায় অবশ্যই থাকবে।’তবে সেক্ষেত্রে মালিঙ্গাকে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার অনুরোধ করেছেন হাথুরুসিংহে।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের