ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ২০:১০আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২০:৫০

মোসাদ্দেক ও তার স্ত্রী সামিয়া। জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী সামিয়া শারমীন। ময়মনসিংহ আদালতে যৌতুক নিরোধ আইনে করা মামলায় সৈকত ছাড়াও আসামি করা হয়েছে তার মা পারুল বেগমকে।

রবিবার বিকালে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে এই মামলাটি দায়ের করা হয়। আদালত ময়মনসিংহের মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খান এই আদেশ দেন।

বিয়ের আসরে মোসাদ্দেক ও সামিয়া। মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে আপন খালাত ভাই মোসাদ্দেকের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হনশহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার সামিয়া। বিয়ের পর ময়মনসিংহের কাচিঝুলিতে নিজ বাসায় সামিয়াকে রেখে সৈকত বেশিরভাগ সময় খেলার জন্য ঢাকায় থাকতেন। এ সময় সৈকত পরিচয়ের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করায় স্ত্রী সামিয়ার ওপর শুরু হয় বর্বর ও অমানুষিক নির্যাতন।

অভিযোগে আরও বলা হয়, শারীরিক নির্যাতনে একবার সামিয়ার গর্ভপাতের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১০ লাখ টাকা যৌতুক দাবি করে সামিয়ার ওপর নতুন করে নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে মোসাদ্দেকের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট নিজ বাসায় স্ত্রী সামিয়াকে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য স্বামী মোসাদ্দেক ও তার মা পারুল বেগম মারপিট করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সামিয়াকে উদ্ধার করেন। মামলা দায়ের করার পর সামিয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জানান, ‘আমি নির্যাতনের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’

/এফআইআর/এএআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম