ইউএস ওপেন জিতে পিট সাম্প্রাসের পাশে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

জয়ের পর জোকোভিচের উল্লাস। গত বছর চোট জর্জর হওয়ায় অপেক্ষায় থাকতে হয়েছে নোভাক জোকোভিচকে। কয়েকটি গ্র্যান্ড স্লাম বিরতি দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটালেন কিংবদন্তি পিট সাম্প্রাসের পাশে বসে। ইউএস ওপেনের ফাইনালে হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়েছেন সার্বিয়ান তারকা। ব্যাক-টু ব্যাক গ্র্যান্ড স্লাম জিতে শিরোপা সংখ্যা নিয়ে গেলেন ১৪-তে।

৩১ বছর বয়সী জোকোভিচের জয়টা ছিল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে। আর এই জয় দিয়ে গ্র্যান্ড স্লাম জিতলেন ১৪বার। কিংবদন্তি পিট সাম্প্রাসও জিতেছেন সমান সংখ্যক গ্র্যান্ড স্লাম। জুলাইয়ে উইম্বলডন জেতায় র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানটা নিশ্চিত হয়েছে জোকোভিচের।

ট্রফিসহ দেলপোত্রোর পাশে জোকোভিচ। গ্র্যান্ড স্লাম জেতার সর্বকালের সেরাদের তালিকায় ২০টি জিতে শীর্ষে আছেন রজার ফেদেরার। ১৭টি নিয়ে পরেই আছেন রাফায়েল নাদাল।

দীর্ঘ অপেক্ষার ফলটা যে মধুর হয় তা অজানা ছিল জোকোভিচের। জীবনের নানা বাঁক ঘুরে অবশেষে সেই বোধদয় সম্পর্কে জানা হয়ে গেছে সার্বিয়ান সাবেক এক নম্বরের, ‘জীবন আমাকে শিখিয়েছে ভালো জিনিষ পেতে অপেক্ষায় থাকতে হয়। তাদের গড়তে সময় প্রয়োজন হয়। কারণ বিষয়গুলো সঠিক জায়গা মতো পড়তে হবে। সেই হিসেবে গত দুই মাস আমার জীবনটা ছিল ভীষণ ভালো।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম