শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সামনে আজ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১০:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১০:৫৮

অনুশীলনে বাংলাদেশ দল।

এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে আজ বুধবার থেকে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে। ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচেই বড় পরীক্ষার সামনে লাল-সবুজ জার্সিধারীরা। যাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে।

সম্প্রতি ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। সেই আত্মবিশ্বাসটাকে রসদ করেই তারা তাজিকিস্তান গেছে। তবে প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ায় বেশ সতর্ক তহুরা-সানজিদারা। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও বললেন সে কথা, ‘গ্রুপে প্রতিটি দলই ভালো। তবে আমরা এখানে এসেছি এক বছরের বেশি সময়ের প্রস্তুতি নিয়ে। মেয়েরা সবাই খেলার মধ্যেই আছে। কিছুদিন আগে আমরা সাফ অনূর্ধ্ব-১৮ শিরোপা জিতেছি। মেয়েরা জানে তাদের কীভাবে খেলতে হবে।’

এই দলটির অনেকেরই একাধিক আসর খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। তাই কোচের কণ্ঠে ঝরলো আত্মবিশ্বাস, ‘দলে কিছু খেলোয়াড় আছে যাদের বড় দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা সেই অভিজ্ঞতাকে সঙ্গে করেই আজ মাঠে নামবো। আশা করছি ইতিবাচক ফল হবে।’

যদিও এই আসরের প্রথম দুটি ম্যাচে থাকছেন না অন্যতম সেরা ফরোয়ার্ড কৃষ্ণা রানী। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের শেষ ম্যাচে লালকার্ড দেখেছিলেন। তারপরেও দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী ভালো খেলা উপহার দিতে চান, ‘আমরা ভালো ম্যাচ খেলতে চাই। সবাই বেশ সিরিয়াস। সবাই নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছে।’

এদিকে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এই বাছাইপর্বে এসেছে সব ম্যাচ জিততে। দলের  কোচ হুত জাং জে তেমনটি বললেন ম্যাচের আগে, ‘আমরা এই আসরের সব ম্যাচ জিততে চাই। আমাদের প্রস্তুতি সেভাবেই নেওয়া হয়েছে। বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের