হিলিতে সিক্স ‘এ’ সাইড ক্রিকেটে চ্যাম্পিয়ন ভিকট্রি টাইগার্স

হিলি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১৮:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৯:০৮

হিলিতে সিক্স ‘এ’ সাইড ক্রিকেটে চ্যাম্পিয়ন ভিকট্রি টাইগার্স

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে শেষ হলো সিক্স ‘এ’ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে সূর্যমুখী ক্রিকেট একাডেমিকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভিকট্রি টাইগার্স একাদশ।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার বিকাল ৫টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সিক্স ‘এ’ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পৌরসভার ফকিরপাড়ার ভিকট্রি টাইগার্স একাদশ ও চুড়িপট্টির সূর্যমুখী ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভিকট্রি টাইগার্স একাদশ ৫৬ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হারিয়ে সূর্যমুখী ক্রিকেট একাডেমি ২৭ রানে থামে। ফলে ভিকট্রি টাইগার্স একাদশ ২৯ রানে জয়ী হয়। আজ সকালেই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলায় পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৮টি টিম অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সেখানে পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, আওয়ামী লীগ নেতা এজাজ আহম্মেদ চৌধুরী, আয়োজক কমিটির মুরাদ হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান