রিয়ালকে স্বরূপে চান সোলারি

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১২:৩৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১২:৩৮

সোলারি রিয়াল মাদ্রিদের বিবর্ণ দশার দায়টা নিতে হয়েছে কোচ হুলেন লোপেতেগিকে। এল ক্লাসিকোতে বার্সার কাছে হারায় ছাঁটাই হয়েছেন। এবার অন্তর্বর্তী কোচ সান্তিয়াগো সোলারির পালা। তার অধীনে কোপা দেল রের ম্যাচে বুধবার মেলিয়ার মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচ নিয়ে কোচ জানালেন, তার অধীনের প্রথম ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে রিয়ালকে, দেখাতে হবে নিজেদের স্বরূপ।

ভারপ্রাপ্ত কোচ হওয়ার বিপদ আছে স্প্যানিশ লিগে। নিয়ম অনুযায়ী সাময়িক এই দায়িত্ব পালন করা যাবে বড় জোর দুই সপ্তাহ। এরপর স্থায়ী একজনকে নিয়োগ দিতেই হবে। সোলারিকে তাই জিজ্ঞেস করা হয়েছিলো এই দায়িত্বটা স্থায়ী হচ্ছে কিনা, এর জবাবে তার উত্তর,‘আমি আপাতত ইতিবাচক থাকতে চাই। চার ম্যাচে যা সম্ভব হয় সবই করার চেষ্টা করবো।’

রিয়াল মাদ্রিদের সাবেক এই উইঙ্গার দলের পরিস্থিতি নিয়ে বলেন, ‘সার্বিক অবস্থায় ছেলেরা ব্যথিত। তবে ওরা ঘুরে দাঁড়াতে চায়।’

চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে লা লিগায় এই দলটাকেই দেখা যেত ক্ষুরধার আক্রমণে। সেই কথা মনে করিয়ে ভারপ্রাপ্ত কোচ শিষ্যদের তাতিয়ে দিলেন ম্যাচের আগে, ‘এই দলটা কিন্তু চ্যাম্পিয়নদের, যোদ্ধাদের। যারা দলটাকে অনেক কিছুই দিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন