চামেলীকে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় নেওয়া হচ্ছে শুক্রবার

রাজশাহী প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ২৩:১০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

অসুস্থ চামেলী খাতুন। চামেলী খাতুনকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হচ্ছে শুক্রবার। জাতীয় মহিলা দলের সাবেক এই ক্রিকেটার অসুস্থ থাকার খবরে বুধবারই তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে শুক্রবার সকাল ১১টায় রাজশাহী থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চামেলী পরিবারের চারজন ও একজন ম্যাজিস্ট্রেটসহ ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যাবেন। 

এনিয়ে রাজশাহী জেলা প্রশাসন প্রস্তুতি সম্পন্ন করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের প্রতিনিধি এনডিসি আনিসুর রহমান তার বাসায় গিয়ে জানান, ‘যত দ্রুত সম্ভব চামেলীকে ঢাকায় নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর চামেলী ঢাকা যেতে সম্মত হয়েছেন।’

এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি চামেলীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে আবাহনী মাঠে অনুশীলনের সময় চামেলীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর স্বেচ্ছায় জাতীয় দল থেকে অবসর নেন চোটগ্রস্ত হয়ে। পরে দেখা দেয় মেরুদণ্ডের হাড়ে জটিলতা। এই অবস্থা নিয়েই দীর্ঘ আট বছর ধরে মাঠের বাইরে রয়েছেন চামেলী।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম