মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা কবিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২১:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২১:১৬

মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা কবিরুল ইসলাম বৃহস্পতিবার শেষ হলো সপ্তাহব্যাপী আয়োজন মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্পোর্টস কার্নিভালে বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার আব্দুল মান্নান লাডু ট্রফি জিতে নেন মো. কবিরুল ইসলাম।

বিএসপিএর এই সদস্য সাঁতার এবং ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন, ক্যারম এককে রানারআপ এবং ক্যারম দ্বৈতে তৃতীয়স্থান অর্জন করে এই ট্রফি জিতে নেন। বিএসপিএ’র সিনিয়র সদস্য আরিফ সোহেল প্রথম রানার-আপ এবং মো. শামীম হাসান দ্বিতীয় রানার-আপ হয়েছেন।

শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং উপহারসামগ্রী তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এম.এম ইকবাল বিন-আনোয়ার ডন। বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম