ভোরে মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ২২:১৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:২৫

মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। শনিবার ভোর ৬টায় আলবিসেলেস্তদের বিপক্ষে খেলবে এল তিরো রা।

মেসি না থাকলেও শক্তিমত্তার দিক দিয়ে কোনও অংশে পিছিয়ে থাকবে না আর্জেন্টিনা। সের্হিয়ো আগুয়েরো, মেসি ও হিগুয়েইনরা না থাকলেও থাকবেন পাউলো দিবালা, মাউরো ইকার্দি ও মার্তিনেসরা। তরুণদের ছড়াছাড়ি থাকবে এই ম্যাচেও।

তবে আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি না থাকায় বেশ হতাশ মেক্সিকো ডিফেন্ডার এদসন আলভারেস, ‘মেসির মুখোমুখি হতে পারলে ভালো লাগতো। তবে তার সুস্বাস্থ্য আগে। ব্যক্তিগতভাবে আমি তার বিপক্ষে খেলতে পারলে দারুণ ব্যাপার হতো।’

তবে এমন শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে মেক্সিকো। ‘আন্ডারডগ’ হলেও তাদের বিপক্ষে দাঁড়ানোর চ্যালেঞ্জটা নিচ্ছেন আলভারেস, ‘আমরা এর আগেও কঠিন সময়ে তা দেখাতে পেরেছি। বিশেষ করে যখন আমরা আন্ডারডগ তখনই মাথা তুলে দাঁড়াই। ব্যক্তিগতভাবে আমি নিজেও এমন চ্যালেঞ্জ পছন্দ করি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের