ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ১২:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১২:৩৮

নোভাক জোকোভিচ। লন্ডনে এটিপি ফাইনালসের ফাইনালে পৌঁছেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে কেভিন অ্যান্ডারসন পাত্তা পায়নি জোকোভিচের কাছে। হারিয়ে দিয়েছেন ৬-২, ৬-২ গেমে। সার্বিয়ান জোকোভিচ ফাইনালে মুখোমুখি হবেন ফেদেরারকে বিদায় দেওয়া জার্মানির অ্যালেক্সান্ডার জেভরেভের।

সেমিতে আধিপত্য বিস্তার করে খেলেন জকোভিচ। যার ফল বছরের সপ্তম ফাইনাল। প্রতিপক্ষকে হারাতে সময় নেন ১ ঘণ্টা ১৬ মিনিট। পুরো ম্যাচ দাপট দেখাতে পেরে জোকোভিচও বেশ উচ্ছ্বসিত, ‘এই সপ্তাহে যে কয়টি ম্যাচ খেলেছি তার মধ্যে সেরা। সঠিক সময়ে এই জয়টি এসেছে। আর কেভিনও ভালো খেলেছে।’

প্রতিপক্ষের খেলার মূল্যায়নে ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ বলেন, ‘প্রথম গেমে সে সার্ভে ব্যর্থ হয়ে বসে। আর এটাই মুখ্য হয়ে দাঁড়ায়। কারণ ও সার্ভের ওপর নির্ভর করেই খেলে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম