বিশ্বকাপের আগে পরিবর্তনের সুযোগ দেখছেন না মাশরাফি

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনের খোঁজে ছিলো টিম ম্যানেজমেন্ট। সেই পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন ১৬-১৭ জনের দল ইতোমধ্যেই গোছানো হয়ে গেছে। আগামী জুন-জুলাইতে ইংল্যান্ডের মাটিতে হবে বিশ্বকাপ। সেখানে আগের যে কোন সময়ের চেয়ে সেরা স্কোয়াড নিয়েই যেতে চান মাশরাফি।

ওপেনিং, ছয় এবং সাত নম্বরের ব্যাটিং অর্ডার নিয়ে মাশরাফি দুশ্চিন্তায় ছিলেন বেশ খানিকটা সময়। সেই সব জায়গায় কেবল সমস্যা দূর নয়, এখন একাধিক পারফরমারও তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে খেলা দল থেকেই বেশিরভাগ খেলোয়াড় বিশ্বকাপ খেলতে যাবে বলে ইঙ্গিত মাশরাফির, ‘খুব ভালো কয়েকটি ব্যাপার ঘটেছে এই সিরিজে। মিরাজ এই বছর ধরে খুব ভালো অবস্থানে আছে। সৌম্য  থিতু হচ্ছে। ইমরুল বিবেচনায় আছে। মিঠুন ফর্মে আছে। আমাদের ১৬-১৭ জনের একটি দল আছে, আমার কাছে মনে হয় ওরা সবাই ফিট থাকলে এখান থেকেই বিশ্বকাপের স্কোয়াড তৈরি হবে।’

বিশ্বকাপের আগে বেশ কিছু সিরিজ খেলবে বাংলাদেশ। সে হিসেবে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে না মাশরাফিরা। তেমন আভাসই দিয়ে রাখলেন তিনি, ‘বিশ্বকাপের আগে আমাদের কমপক্ষে সাতটি ম্যাচ আছে। তার আগে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই। আমরা এখান থেকেই দলটা তৈরি করবো।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সেরা কম্বিনেশন পেয়ে দারুণ তৃপ্ত মাশরাফি। ক্যারিবিয়ান সিরিজের সাফল্য নিউজিল্যান্ডে নিয়ে যেতে চান তিনি, ‘বিশ্বকাপের আগে ১২টি সিরিজের মধ্যে ৮টি জিতলে আত্মবিশ্বাসী হওয়ারই কথা। আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ। সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা ওদের ওখানে হেরেছি। আমার কাছে মনে হয়, এবার আমাদের দল আরও ভারসাম্যপূর্ণ। আগের বারের চেয়ে ভালো খেলবো। বিশ্বকাপের জন্যও কিছুটা হলে আদর্শ হবে। যদিও কন্ডিশন কিছুটা ভিন্ন। আশা করি আমরা ভালো খেলতে পারবো।’

তিন নম্বর পজিশনে ফিরে দুর্দান্ত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। সৌম্যকে চেনা রূপে দেখে মাশরাফি বললেন, ‘সৌম্য আমাদের জন্য তিনে বা ওপেনিংয়েই আদর্শ। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে সৌম্যকে তিনে খেলানো হয়েছে। আজকে ওর জায়গা ফিরে পেয়ে সে সেরাটা দিয়েছে।’

শুধু সৌম্য নয়, বিশ্বকাপের ভাবনায় পুরোটা জুড়েই আছেন  সাইফউদ্দিন। তাকে ভালো খেলতে দেখে মাশরাফিও দারুণ খুশি, ‘আজকে রুবেলও ছিল না। সম্প্রতি রুবেল আমাদের সেরা বোলারদের একজন। তার বদলে সাইফউদ্দিন নেমে ভালো করেছে। আশা করি এই ফর্মটা সাইফউদ্দিন ধরে রাখতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম