দ্বিতীয় দিন ল্যাথাম-উইলিয়ামসনের দাপট

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫২

ল্যাথামের সেঞ্চুরি উদযাপন। নিউজিল্যান্ডে শ্রীলঙ্কার দুটি জয়ের একটি এসেছিলো বেসিন রিজার্ভে। এখানে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন পর তেমন কিছুর সম্ভবনা প্রায় শূন্য! প্রথম দিনে কিউইদের বোলারদের দিনে সংগ্রাম করতে হয়েছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় দিনটা পুরো উল্টো। আধিপত্যে দিন শেষ করেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে তারা করেছে ২ উইকেটে ৩১১ রান।

গতকাল শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নিরোশান ডিকবেলার প্রতিরোধ ছিলো বলে তাদের অলআউট করতে পারেনি নিউজিল্যান্ড। এদিন ব্যাট করতে নামলে আর সাত রান যোগ করার সুযোগ পায় লঙ্কানরা। ডিকবেলা ৮০ রানে অপরাজিত ছিলেন ঠিক, তবে অপরপ্রান্তে থাকা লাহিরু কুমারাকে সাজঘরে ফিরিয়ে তাদের ইনিংসের ইতি ঘটান সাউদি। এতে ২৮২ রানেই শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস।টিম সাউদি ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের হয়ে।

জবাবে নিউজিল্যান্ড খেলতে নামলে ৫৯ রানে প্রথম উইকেটটি হারায় রাভাল ফিরলে। পরের উইকেটে প্রতিরোধ গড়েই খেলেন টম ল্যাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন। সেঞ্চুরির কাছে থাকা কেনকে ৯১ রানে রাজিথার ক্যাচ বানান ডি সিলভা। তবে অপরপ্রান্তে কেনের তুলনায় ধীর স্থির থেকে খেলতে থাকেন টম ল্যাথাম। লম্বা ইনিংস খেলার পথে আছেন। ব্যাট করছেন ১২১ রানে। তার সঙ্গে ৫০ রানে দিন শেষ করেছেন রস টেলর। কিউইরা দিন শেষে এগিয়ে ২৯ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম