জয় দিয়ে বছর শেষ জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫

মানজুকিচ করেন জয় সূচক গোল সিরি আ’তে এই বছরটা রেকর্ড সাফল্য নিয়ে শেষ করলো জুভেন্টাস। রোমাকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিরতিতে যাচ্ছে আলেগ্রির শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে জয় সূচক গোলটি করে জুভেন্টাস। মারিও মানজুকিচের ৩৫ মিনিটের গোলে তারা পায় অগ্রগামিতা। নিজের ট্রেডমার্ক ব্যাক পোস্ট হেড দিয়ে জাল কাঁপান ক্রোয়েট তারকা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো জুভেন্টাস। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোকে দুবার হতাশ করেন রোমা গোলকিপার ওলসেন।

শেষ দিকে জুভেন্টাসের বদলি কোস্তা গোল করলেও তা বাদ হয়ে যায় পরে। কারণ এর আগে ফাউলের ঘটনা ঘটলে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সুবাদে তা বাতিল করে দেন রেফারি। ফলে আর ব্যবধানে হেরফের হয়নি ম্যাচে।

এই জয়ে ১৭ ম্যাচে ১৬তম জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। এতে মৌসুমের রেকর্ড শুরুটা ধরে রেখেছে তারা। অক্টোবরে জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্রটাই ছিলো তাদের হতাশার জায়গা। সিরি আ’তে কোনও মৌসুমে এমন ধারাবাহিকতার নজির এবারই প্রথম করে দেখালো জুভেন্টাস।

১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পরেই আছে নাপোলি। ফলে ৮ পয়েন্টের ব্যবধান রেখে বছর শেষ করলো জায়ান্টরা। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম