আইসিসির মতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ১৩:২৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৫:১১

আইসিসির মতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শ্রীলঙ্কা সম্প্রতি বেশ কিছু দুর্নীতিতে জড়িয়ে বিপাকে আছে শ্রীলঙ্কার ক্রিকেট। আইসিসির দুর্নীতি দমন ইউনিটও মনে করে তেমনটা। শ্রীলঙ্কাকে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ বলে মনে করে আইসিসি। তেমন কথা জানালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফারনান্ডো।  

দুবাইয়ে সম্প্রতি এক সভাতে এমন অবিশ্বাস্য খবরটা পান হারিন ফারনান্ডো। আইসিসির দেওয়া এক গোপন নথি স্বচক্ষে দেখার পর তার মন্তব্য, ‘আইসিসি মনে করে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসক নিচ থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্ত।’

সম্প্রতি আল জাজিরা থেকে শুরু করে বেশ কিছু ফিক্সিং কাণ্ডের ঘটনার কথা উন্মোচিত হয়েছে গণমাধ্যমে। ক্রিকেট প্রশাসনও চলছে নিয়মের তোয়াক্কা না করে। গত মে মাসে বোর্ডের নির্বাচন হওয়ার কথা থাকলেও পেছানো হয়েছে নির্বাচন।

এই অবস্থায় লঙ্কান বোর্ড প্রধান সুমাথিপালার বিপক্ষে আইসিসির নিয়ম ভঙ্গের  অভিযোগ আনা হয়েছে। এমনকি বিভিন্ন দুর্নীতির সঙ্গেও তার নামটি শোনা যাচ্ছে। এমন হতশ্রী অবস্থায় শ্রীলঙ্কাকে আইসিসি মনে করছে শীর্ষ র‌্যাংকধারী দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে। ফারনান্ডো জানান, ‘দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কাকে ক্রিকেট দুর্নীতিতে শীর্ষ দেশ হিসেবে দেখানো হয়েছে।’ আকসুর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানান লঙ্কান এই ক্রীড়ামন্ত্রী।

সবশেষ তেমনই এক দুর্নীতিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলহারা লকুহুট্টিগে। তার আগে দুর্নীতি সংক্রান্ত কোড ভাঙার অভিযোগ আনা হয় লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়ার বিপক্ষে।-এএফপি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ ভারতের
শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
সর্বশেষ খবর
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু... 
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু... 
একটি ফ্লাইট কেন কখনও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়
একটি ফ্লাইট কেন কখনও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়
বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগে যেসব প্রস্তুতি জরুরি
বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগে যেসব প্রস্তুতি জরুরি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর