চলে গেলেন পঞ্চাশ দশকের ফুটবলার কবির আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৫ আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

কবির আহমেদ চলে গেলেন পঞ্চাশ দশকের তারকা ফুটবলার কবির আহমেদ। দীর্ঘ দিন রোগ ভোগের পর বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮৭ বছর।

এক সময়কার আক্রমণভাগের এই তারকা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন দীর্ঘ দিন। তার নাতি সোহাইল কবির জানালেন মৃত্যুর আগে তিনি ভর্তি হয়ে ছিলেন ইবনে সিনা হাসপাতালে, ‘২০০১ সালে স্ট্রোকের পর থেকেই পক্ষাঘাতগ্রস্ত ছিলেন তিনি। গত ২৫ ডিসেম্বর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে আমাদের ছেড়ে চলে গেলেন।’ শুক্রবার বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই ফুটবল তারকা।

পঞ্চাশ দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান সাদা দলের আক্রমনভাগে আশরাফ-মারীর সঙ্গে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। আশরাফ হোসেন পরপারে চলে গেছেন নব্বইয়ের দশকে। চিং হ্লা মংও ইহলোক ছেড়েছেন ২০১২ সালে। এবার তাদের পথ ধরে পর পারে পাড়ি জমালেন কবির আহমেদ।

পূর্ব পাকিস্তান দলে নিয়মতি ছিল তার পদচারণা। পাকিস্তান জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন। ছিলেন সহ-অধিনায়ক। ঢাকায় তৎকালীন প্রথম বিভাগ ফুটবলে তার অভিষেক ১৯৫২ সালে। সে বছরই বিজি প্রেসকে চ্যাম্পিয়ন করান এই ফরোয়ার্ড। ১৯৫৬ সালে মোহামেডানে যোগ নিয়ে নজর কাড়েন সবার। খেলে গেছেন ১৯৬৭ সাল পর্যন্ত। শেষটায় ছিলেন ভিক্টোরিয়াতে।

সেখানেই কবিরের সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন আরেক তারকা গোলাম সারওয়ার টিপু। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে গেলেন তিনি, ‘কবির ভাইয়ের চলে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে গেলো পঞ্চাশ দশকের ফরোয়ার্ডলাইন। খুব অল্প দিন তার সঙ্গে খেলার সুযোগ হয়েছে। তবে তার খেলা দেখেছি অনেক। তিনি, মারী দা এবং আশরাফ ভাই- এই তিনজন ছিলেন পঞ্চাশ দশকের সেরা আক্রমণ ত্রয়ী।’

টিপু অতীত স্মৃতি ঘেঁটে আরও বলেন, ‘পাকিস্তান দলে তিনি ছিলেন রাইট উইঙ্গার। আর পূর্ব পাকিস্তান দলে খেলতেন রাইট ইন ফরোয়ার্ড পজিশনে। মারী দা খেলতেন মাঝখানে আর আশরাফ ভাই ছিলেন লেফট ইন ফরোয়ার্ড। এদের খেলা এখনও চোখে ভাসে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন