হিলিতে মাহমুদ মুন্সি স্মৃতি ক্রিকেট শুরু

হিলি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৭:২৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:৩০

হিলিতে মরহুম মাহমুদ মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল- এমন স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে মরহুম মাহমুদ মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে জিতেছে ডাঙ্গাপাড়া ক্রিকেট একাদশ।

হিলির সিপি রোডস্থ মুন্সি পাড়ার আয়োজনে শুক্রবার সকাল ১১টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ও প্রবীন ক্রীড়াবিদ শিরু কাজী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় সেখানে সাবেক খেলোয়াড় জিন্নাহ, মরহুমের ছেলে সাজু মুন্সি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রিকেট একাদশ ও ডাঙ্গাপাড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে নির্ধারিত দশ ওভারে হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ ৭১ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে ৭২ রান করে জয়ী হয় ডাঙ্গাপাড়া ক্রিকেট একাদশ। খেলায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি টিম অংশগ্রহণ করবে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম