ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১১:৫২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৫৯

জুভেন্টাসের উল্লাস। ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যালেগ্রির শিষ্যরা।

চ্যাম্পিয়ন হওয়ায় প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো, পাউলো দিবালা ও ব্লেইস মাতুইদিকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ। তাতেও আধিপত্য দেখাতে পেরেছে জুভেন্টাস। ৯ মিনিটে ফেদেরিকো বারনারদেসকির গোলে লিড পায় তারা। বলতে গেলে প্রতিপক্ষের ভুলেই সুযোগ কাজে লাগান ফেদেরিকো।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ১৮ বছর বয়সী কিনের গোলে স্কোর হয় ২-০। কাছাকাছি বল পেয়ে জাল কাঁপান তিনি।

বেঞ্চ থেকে ৬২ মিনিটে এই কিনের বদলে মাঠে নামেন রোনালদো। নেমে অবশ্য গোলের দেখা পাননি। শেষ দিকে ১৩ মিনিটের জন্য দিবালা নামলেও স্কোর শিটে উঠেনি তার নাম। অপর দিকে প্রতিপক্ষ বোলোনিয়া হালকা কিছু চেষ্টা করেও জুভেন্টাসের রক্ষণে চির ধরাতে পারেনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি