অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১১:২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৪০

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন নাদাল। অস্ট্রেলিয়ার ওপেনের উদ্বোধনী দিন জয় দিয়ে সূচনা শুরু করেছেন ১৭টি গ্র্র্যান্ড স্লাম জেতা রাফায়েল নাদাল। জেমস ডাকওর্থকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন স্প্যানিশ তারকা।

৩২ বছর বয়সী নাদালের সামনে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন জেমস ডাকওর্থ। ২ ঘণ্টা ১৬ মিনিটে লড়াই হলেও নাদালকে কোনঠাসা করতে পারেননি শেষ পর্যন্ত । তিন সেটে নাদাল জিতেছেন ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে।

প্রতিপক্ষের আগ্রাসী মনোভাবের প্রশংসাও করেছেন নাদাল, ‘সে সব সময় আগ্রাসী ভঙ্গিতে খেলে থাকে।’

উরুতে হাল্কা চোটের কারণে এই মাসের শুরুতে ব্রিসবেন ওপেন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নাদাল। এই সময়টা বিশ্রামেই ছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনকে লক্ষ্য করেই যে এমনটি করেছিলেন সেটা বোঝা গেলো প্রথম রাউন্ডের দুর্দান্ত জয়ে। তবে দীর্ঘক্ষণের লড়াইয়ে পুরোপুরি ছন্দে না থাকলেও নিয়ন্ত্রণ রেখেছিলেন নিজের ওপর।
দক্ষিণ আফ্রিকান পঞ্চম বাছাই কেভিন অ্যান্ডারসনও পরের রাউন্ডে পৌঁছেছেন ফ্রান্সের মানারিনোকে হারিয়ে। কেভিন জয় পেয়েছেন ৬-৩, ৫-৭, ৬-২, ৬-১ গেমে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ