আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতীয় মানু সনি

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১১:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১১:৩৯

মানু সনি আইসিসির নতুন প্রধান নির্বাহী। এতদিন আইসিসির প্রধান নির্বাহীর (সিইও) পদটি সামলেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ডেভ রিচার্ডসন। আগামী বিশ্বকাপের পর এই পদটি ছেড়ে দিতে হচ্ছে তাকে। তার বদলে এই পদে দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত মানু সনি।

দীর্ঘদিন এই ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মানু সনি। বিশেষ করে নাম কুঁড়িয়েছেন ১৭ বছরে ইএসপিএন-স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত থেকে। এই সময়ে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। আর এই মানু সনির সময়েই আইসিসির বিশ্ব আসরগুলোতে তারা সম্প্রচার স্বত্ব বাগিয়ে নেয় ২০০৭-১৫ মৌসুমে।

দীর্ঘদিন এর সঙ্গে যুক্ত থাকার পর সনি এরপর যুক্ত হন সিঙ্গাপুর স্পোর্টস হাবের সঙ্গে। সেখানে নির্বাহীর ভূমিকাই পালন করেছেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড স্পোর্টস লিমিটেডের অডিট কমিটির সঙ্গেও যুক্ত তিনি।

আইসিসি মূলত তাকে ক্রিকেটের বাণিজ্যিকরণের দৃষ্টি ভঙ্গিতেই এই পদের জন্য বেছে নিয়েছে। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও মনে করেন তার দক্ষতা কাজে দেবে ক্রীড়ার বাণিজ্যিক সম্প্রসারণে, ‘ক্রীড়া ও এর সম্প্রচারের ক্ষেত্রে তার বেশ কিছু সাফল্য ছিলো নেতৃত্বস্থানীয়। সে আসলে একজন কৌশলগত পরিকল্পনাকারী, ক্রিকেটের জটিলতা আর দুর্গম বিষয়গুলো সম্পর্কে খুব ধারণা রাখে।’

ফেব্রুয়ারিতে আইসিসিতে যোগ দেবেন মানু সনি। তবে আনুষ্ঠানিকভাবে রিচার্ডসনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বিশ্বকাপের পর জুলাইয়ে। - ক্রিকইনফো, আইসিসি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম