শিরোপা জয়ের পথে ম্যানসিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯, ১১:০৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১১:৩০

শিরোপা জয়ের পথে ম্যানসিটির হোঁচট শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে তারা অবিশ্বাস্যভাবে হেরেছে ২-১ গোলে। এর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে সবশেষ ম্যানসিটিকে হারিয়েছিলো নিউক্যাসল!

অথচ ম্যাচের শুরুতে সিটির ক্ষীপ্র গতিতে ভিন্ন কিছুর আমেজ মিলেছিলো। ২৪ সেকেন্ডের মাথাতেই একটি গোল করে এগিয়ে যায় সিটি। সের্হিয়ো আগুয়েরোর গোলে জয়ের পথ তৈরি হয়ে যায় শুরুতেই। যেই জয়ের ফলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে এক পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগও তৈরি হয়েছিলো। কিন্তু রক্ষণের দুটি ভুলে প্রথমার্ধের পর দুটি গোল করে তাদের জালে পাল্টা হানা দেয় নিউক্যাসল। অবনমন অঞ্চলের উপরে থাকা নিউক্যাসল ৬৬ মিনিটে একটি গোল শোধ দেয়। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যাট রিচি। প্রতিপক্ষের এই গোলেই বছরের দারুণ শুরুর ইতি ঘটলো বর্তমান চ্যাম্পিয়ন সিটির। আজকে জিতলে বছরের টানা অষ্টম জয়ের দেখা পেতো গার্দিওলার দল।

সিটির হারের দিনে অল্পের জন্য হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভারপ্রাপ্ত কোচ সুলশারের অধীনে দারুণ শুরুর পর বার্নলির কাছে হারতে বসেছিলো। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় দুই গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। বার্নলি শুরুতে ৫১ মিনিটে বার্নসের গোলে এগিয়ে যায়। ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন উড।

তারা দুই গোলে এগিয়ে জয়ের মঞ্চ প্রস্তুত করে রাখলেও আচমকা ম্যাচের গতিপ্রকৃতি পাল্টায় ম্যানইউ। শেষ দিকে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে পগবার গোলের পর ইনজুরি সময়ে লিন্ডেলফের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে সুলশারের শিষ্যরা। অথচ নওয়েজীয় এই কোচ দায়িত্ব নেওয়ার পর আগের আট ম্যাচেই জয় পেয়েছে রেড ডেভিলরা। অপর ম্যাচে কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

পয়েন্ট টেবিলে ২৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আর ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি