জাতীয় দলের নেতৃত্ব নিয়ে থিসারার প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৫২

জাতীয় দলের নেতৃত্ব নিয়ে থিসারার প্রশ্ন থিসারা পেরেরাকে সরিয়ে শ্রীলঙ্কার সংক্ষিপ্ত ফরম্যাটে (টি-টোয়েন্টি) দায়িত্ব দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে। সেই থিসারার সঙ্গে মালিঙ্গার ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকট হয়ে ধরা দিলো সোশ্যাল মিডিয়ায়! ফেসবুকে থিসারাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তা সবার সামনে মেলে ধরেছেন মালিঙ্গার স্ত্রী তানিয়া পেরেরা।

মালিঙ্গার স্ত্রীর উস্কানি থেকে এখন ওয়ানডে দলের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন লঙ্কান এই হার্ড হিটার। পরিস্থিতি বেগতিক হওয়ায় তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি মালিঙ্গার স্ত্রী তানিয়া পেরেরা ফেসবুকে পোস্ট করেন থিসারাকে নিয়ে। যেখানে তিনি দাবি করেন জাতীয় দলে জায়গা পাকা করতে ক্রীড়া মন্ত্রণালয়ে ধরনা দিয়েছেন থিসারা! উস্কানি মূলক এই পোস্টই ক্ষেপিয়ে তুলে তাকে। ফেসবুকে এর জবাব দেন তিনি। পরবর্তী আরেকটি পোস্টে তাকে লক্ষ্য করা হয়েছে দাবি করার পর বোর্ডের প্রধান নির্বাহীর কাছে শেষ পর্যন্ত লিখিত অভিযোগ করেছেন তিনি। তিনি সরাসরি বলেছেন, ‘যখন দলের বর্তমান অধিনায়কের স্ত্রী এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায়, তখন জনসাধারণকে এসব বিষয়ে বিশ্বাস করা থেকে বিরত রাখা কঠিন হয়ে দাঁড়ায়।’

এমন পরিস্থিতিতে সাজঘরের অবস্থাও তুলে ধরেন তিনি, ‘ফেসবুকের এই পোস্ট থেকে সাজঘরে অস্বস্তি বিরাজ করছে। সত্যি করে বলতে যখন দুইজন সিনিয়র ক্রিকেটার একই অবস্থানে বিরাজ করছে না তখন দল হিসেবে কখনই খেলা সম্ভব নয়। নেতৃত্ব মানে দলে একতা ও ভারসাম্য রক্ষা করা। এই অবস্থায় আমি দুঃখের সঙ্গেই বলছি এগুলো কোনওটাই বিরাজ করছে না।’

সামনে বিশ্বকাপ বলেই এখন বিষয়গুলো সুরাহা হওয়া জরুরি বলে মনে করেন থিসারা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে বোর্ডের হস্তক্ষেপ কামনা করলেন তিনি, ‘এই মুহূর্তে পুরো দেশের কাছেই আমরা হাস্য-পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছি। শুধু মাত্র এক ব্যক্তি বিশেষের দ্বন্দ্বের কারণে। এটা হালকা করে নেওয়ার বিষয় না। তাই বোর্ডের হস্তক্ষেপ কামনা করছি। যাতে করে ভিন্নতা উতরে সামনে এগিয়ে একতা ও আত্মবিশ্বাস স্থাপন করা যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু