সবাই জানে বাংলাদেশ কতটা এগিয়েছে: আইসিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

সংবর্ধনা অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান, সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিন দিনের সফরে বাংলাদেশ এসেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান এই ব্যক্তিকে আজ বৃহস্পতিবার লা মেরিডিয়ানে দেওয়া হয়েছে জমকালো সংবর্ধনা। এরপর পূর্বাচলে হতে যাওয়া শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মডেল দেখানো হয় তাকে। বাংলাদেশে তৃতীয়বার সফর করতে এসে জানালেন বাংলাদেশের ক্রিকেটের উন্নতির কথা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমেই হয় সংবাদ সম্মেলন। সেখানে বাংলাদেশের ক্রিকেটে নিয়ে তার মূল্যায়ন জানালেন এভাবে, ‘সবাই জানে বাংলাদেশের ক্রিকেট কতটা এগিয়ে গেছে। তারা ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়াকে হারিয়েছে।’ একই সঙ্গে জানালেন আসন্ন বিশ্বকাপে ভালো করার দারুণ সুযোগ আছে মাশরাফিদের, ‘এই মুহূর্তে তারা অনেক শক্তিশালী দল। বিশ্বকাপে তাদের ভালো করার দারুণ সুযোগ আছে। তবে তাদের দুর্বলতা হলো ধারাবাহিকতা। তারা সেরা দল হওয়ার যোগ্যতা রাখে।’

সংবাদ সম্মেলনে অনেক প্রসঙ্গই উঠে আসে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান ব্যক্তিকে পেয়ে। প্রধান হওয়াতে তিনি অনেক প্রশ্নের উত্তর দিলেন মুখ্য ব্যক্তির মতো করে। দশ দলের বিশ্বকাপ নিয়ে তার মত জানতে চাইলে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত মতামত দিতে পারি না।’

পূর্বাচলে হতে যাওয়া শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মডেল দেখছেন আইসিসি চেয়ারম্যান। অনেক দিন ধরে অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির প্রসঙ্গ আলোচনা হয়ে আসছে। এবার তো আনুষ্ঠানিক উদ্যোগের কথাও শোনা গিয়েছিলো। এর অগ্রগতি নিয়ে তার মন্তব্য, ‘আমরা চেষ্টা করছি অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে পারি কিনা। কিন্তু কাজটা কঠিন। সবচেয়ে বড় ইস্যু অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৫ দিনে। এই সময় ক্রিকেট শেষ করা কীভাবে সম্ভব? অলিম্পিকে কেবল ক্রিকেট খেলুড়ে দেশগুলোই খেলে না। যার কারণে যথাসময়ে ম্যাচ শেষ করতে কমপক্ষে চারটি স্টেডিয়ামের প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমরা অলিম্পিকে ক্রিকেট ঢোকানোর প্রয়োজন বোধ করছি না।’

বাংলাদেশ এর আগেও আয়োজক হয়েছে আইসিসি বিশ্বকাপের। সামনে তেমন সুযোগ আছে কিনা তা জানতে চাইলে শশাঙ্ক মনোহর জানালেন ভবিষ্যৎ সম্ভাবনার কথা, ‘২০২৩ সাল পর্যন্ত আয়োজকদের নাম ঘোষণা করা আছে। এরপর হয়তো বাংলাদেশের নাম আসতে পারে। আয়োজক হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। আর নাজমুলের অধীনে বাংলাদেশের ক্রিকেটতো ভালোই করছে।’

নতুন স্টেডিয়ামের প্রস্তাবিত মডেল। তিন দিনের সফরে বাংলাদেশ এলেও শশাঙ্ক মনোহর মূলত এসেছেন বিপিএল ফাইনাল দেখতে। বাংলাদেশ সফরের কারণ জানাতে গিয়ে বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণেই এসেছেন তিনি, ‘সত্যি কথা বলতে আমার এখানে আসার একমাত্র কারণ নাজমুলের আমন্ত্রণ। তার কারণেই এখানে আসা।’

আয়োজকক হওয়া নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কথা বলেন এরপর। তবে তিনি জানান নতুন স্টেডিয়াম শেষ হলে ২০২৩ সালের পরই কেবল তা সম্ভব, ‘২০২৩ সালের পর আলোচনা হবে। এর মধ্যে নতুন স্টেডিয়ামটি শেষ করতে পারলে ইভেন্ট আনার সুযোগ হবে । আশা করি সুন্দর একটি স্টেডিয়াম করতে পারবো।’

কণ্ঠ শিল্পী রুনা লায়লার গান দিয়ে শেষ হয় অনুষ্ঠান। জমকালো এই অনুষ্ঠান শেষ হয় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার গান দিয়ে। এসময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান