নিউজিল্যান্ডে মোস্তাফিজ-এবাদতদের বাধা বৃষ্টি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৮

লিংকনে বৃষ্টির হানা। নিউজিল্যান্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটিতে দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন অবশ্য লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে প্রভাব বিস্তার করেছে বৃষ্টি। ফলে লাঞ্চের পর আর খেলা না গড়ানোয় ম্যাচ শেষ হয়েছে কোনও ফল ছাড়াই। ড্র হয়েছে এই দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড একাদশ ব্যাট করতে নামলে বল হাতে শুরুটা দারুণ করেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে তার কাটারে গ্লাভসবন্দী হয়ে মাঠ ছাড়েন ওপেনার জ্যাকব ভুলা। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ফ্লেচার প্রতিরোধ দিয়ে হাফসেঞ্চুরির কাছে পৌঁছালে তাকে অসাধারণ ইনসুইংয়ে ভেতরে ঢুকে পড়া বলে পরাস্ত করেন এবাদত। বোল্ড হয়ে ৪৩ রানে বিদায় নেন তিনি।

২ উইকেটে ৫৭ রান করে ফেলা নিউজিল্যান্ড একাদশের ইনিংসে লাঞ্চের আগে হানা দেয় বৃষ্টি। তার আগে অবশ্য দ্রুত গতিতে রান তুলে নেয় নিউজিল্যান্ড। লাঞ্চের পরেও এই বৃষ্টি অব্যাহত থাকায় খেলা আর মাঠে গড়ানো যায়নি। ড্র মেনে নেয় দুই দল।

আগের দিন সফরকারী বাংলাদেশ ৬ উইকেটে ৪১১ রান তোলে প্রথম ইনিংসে। ২৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ব্যাটসম্যানদের প্রস্তুতিটা শেষ হয়েছে দারুণ ব্যাটিংয়ে। রান পেয়েছেন সবাই। সর্বোচ্চ ৬৭ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। ৬২ রান করেন ওয়ানডে সিরিজে রান খরায় থাকা লিটন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম