হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি দিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ২০তম টেস্ট সেঞ্চুরিতে লিডটাকে আরও সমৃদ্ধ করেছে কিউইরা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪৭৭ রান। তারা এগিয়ে ২৪৩ রানে।
দিনের শুরুতে পেসাররা পিচ থেকে ফায়দা নিতে পারলেও ব্যাটসম্যানদের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। নেইল ওয়াগনার খেলছেন হাত খুলে। ব্যাট করছেন ২০ রানে। অপর দিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন ব্যাট করছেন ১০০ রানে।
দ্বিতীয় দিন দুই ওপেনারে ভর করেই বড় লিডের মঞ্চ গড়ে নিউজিল্যান্ড। জিত রাভাল ও টম ল্যাথামের আগ্রাসী সূচনায় দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ৪৫১ রান তুলে। বল হাতে প্রতিপক্ষকে বিপদে ফেলতে না পারলেও তৃতীয় সেশনে সান্ত্বনা ছিলো স্বাগতিকদের তিন উইকেট তুলে নেওয়া। অবশ্য সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনের ক্যাচটি আগের দিন স্লিপ থেকে সৌম্য সরকার নিতে পারলে পরিস্থিতি ভিন্ন কিছু হতে পারতো। একই ভাবে সৌম্যর কাছে জীবন পেয়েই সেঞ্চুরি হাঁকিয়েছেন টম ল্যাথাম।







