ইন্ডিয়ান ওয়েলসে জয় অব্যাহত ভেনাস-ওসাকার

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৯, ১৪:৩৬আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৪:৫৫

ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ডে ভেনাস উইলিয়ামস ও নাওমি ওসাকা। সেরেনা অসুস্থতার কারণে ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেও জয় অব্যাহত রেখেছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে হারিয়েছেন বাছাই ক্রিস্টিনা ম্যাকহেলকে।

৩৮ বছর বয়সী ভেনাস শুরুর সেটটা অনায়াসে জিতেছেন। শেষ সেটা জিততে ঘাম ঝরলেও জয় নিয়ে মাঠ ছাড়েন ৬-২, ৭-৫ গেমে। পরের রাউন্ডে ৯৭ নম্বর মোনা বার্থেলের মুখোমুখি হবেন।

মেয়েদের এককে প্রত্যাশা মতো জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে ড্যানিয়েলে কলিনসকে হারিয়েছেন ৬-৪, ৬-২ গেমে। জয়ের পর নিজের পারফরম্যান্সের মূল্যায়নে সন্তুষ্ট ছিলেন না জাপানের এই তারকা, ‘প্রথম সেটে আমি পায়ের কাজটা ঠিকমতো করতে পারছিলাম না। তবে ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করেছি। মানসিকভাবে পায়ের কাজটা যথাযথভাবে করার চেষ্টা করেছি।’

নতুন তারকা ওসাকা ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতেছেন ইন্ডিয়ান ওয়েলসে। গত বছর এখানে শিরোপা জেতার পর ইউএস ওপেনে হারিয়েছেন সেরেনা উইলিয়ামসকে। এমনকি এই বছর অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছেন। এরপর থেকে রয়েছেন খ্যাতির চূড়ায়। চারপাশের পরিস্থিতি যে আগের বছরের তুলনায় আমূল পাল্টেছে সে কথা জানালেন তিনি। একই সঙ্গে তাকে পেতে যে ভিড় জমে যায় সে কথাও বললেন ওসাকা, ‘গত বছরের তুলনায় পুরো পরিস্থিতি পাল্টেছে। আমি এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। অনেকেই দেখতে আসছে কোর্টে, তাদের কাছে কৃতজ্ঞ। আর আমি সবাইকে অটোগ্রাফ দেওয়ার চেষ্টা করছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি