মেসির হ্যাটট্রিকে বার্সার ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১০:৫২আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৪:০৯

লা লিগায় মেসির হ্যাটট্রিকে বার্সার জয়। চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির জাদুকরী ফর্ম টের পাওয়া গিয়েছিলো। লা লিগায় সেই জাদুকরী ফর্মটাকে তিনি নিয়ে গেলেন আরও বিধ্বংসী রূপে। তার হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ‘প্রতিশোধ’ নিয়েছে বার্সেলোনা।  গত নভেম্বরে এই বেতিসের কাছেই ৪-৩ গোলে হার মেনেছিলো কাতালানরা।  

আগের দিন নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে অ্যাথলেতিক বিলবাওর কাছে হেরে যাওয়ায় বাড়তি প্রেরণা পেয়েছিলেন বার্সার প্রাণভোমরা। তাই ম্যাচের শুরু থেকে আগ্রাসী ছিলেন। ১৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে লুই সুয়ারেসের ব্যাক হিলে জাল কাঁপান আরেকবার।

উরুগুয়ে ফরোয়ার্ড সুয়ারেস বেশ কিছু স্কোরের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছিলেন না শুরুতে। তবে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন। বেতিসের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলটি করেন তিনি।

৮২ মিনিটে বেতিস একটি গোল শোধ দিলেও বার্সা আবারও প্রতিপক্ষের জালে বল পাঠায় ৮৫ মিনিটে। মেসির হ্যাটট্রিক গোলটির পরেই প্রতিপক্ষ বেতিসের দর্শকরা মাতে ‘মেসি মেসি’ রবে। মাথা নুইয়ে মেসির পারফরম্যান্সকে আলাদাভাবে সম্মান দেখান তারা। তা দেখানোরই কথা কারণ লা লিগায় এবারের মৌসুমে আগুনে ফর্মে আছেন মেসি। ২৬ ম্যাচে করেছেন ২৯ গোল। সব মিলিয়ে তার গোল ৩৯টি!

অবশ্য এমন ম্যাচের পর স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। গোড়ালিতে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড সুয়ারেজ। চোটের গুরুত্ব বুঝতে সোমবার স্ক্যান করানো হবে তাকে।

২৮ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজের নিয়ন্ত্রণই কি ইরানের ‘বিজয়ের চাবিকাঠি’
কী, কেন, কীভাবেহরমুজের নিয়ন্ত্রণই কি ইরানের ‘বিজয়ের চাবিকাঠি’
গরমে অতিরিক্ত ঘাম, মেকআপও নষ্ট? ত্বকের যত্নে যা করবেন
গরমে অতিরিক্ত ঘাম, মেকআপও নষ্ট? ত্বকের যত্নে যা করবেন
আলিয়া মাদ্রাসার পাশ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
আলিয়া মাদ্রাসার পাশ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
ঋতুপর্ণা কে ছাড়াই এএফসি মিশনে রাজশাহী
ঋতুপর্ণা কে ছাড়াই এএফসি মিশনে রাজশাহী
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো