শিরোপা জিতে জামালের চোখ ঢাকার এশিয়ান ট্যুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৯:৪৪আপডেট : ২১ মার্চ ২০১৯, ২০:১৮

চ্যাম্পিয়ন হওয়ার পর চেক ও ট্রফি হাতে জামাল হোসেন। ২০০৫ সালে কুর্মিটোলা গলফ ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু জামাল হোসেন মোল্লার। অবশ্য ক্যারিয়ারে প্রথম ট্রফিটা এসেছে বেশ পরে, ২০০৯ সালে। বাংলাদেশ ওপেনে অপেশাদার গলফার হিসেবে শিরোপা জিতেছিলেন। তারপর ২০১২ সালে পেশাদার আসর দিয়ে জিতেছেন দ্বিতীয় ট্রফি। সাফল্য খরায় থাকা এই গলফার অবশেষে ১৫ মার্চ কলকাতায় বেঙ্গল ওপেন দিয়ে জিতলেন তৃতীয় শিরোপা। এবার তার চোখ ঢাকার এশিয়ান ট্যুরের দিকে।

ভারতে প্রথম পেশাদার টুর্নামেন্ট জিতে জামাল বেশ উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর সাফল্য পাওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছেন পরবর্তী টুর্নামন্টে। বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘অনেক ভালো লাগছে। দীর্ঘদিন চেষ্টার পর এ সাফল্য পেলাম। এ টুর্নামেন্ট জয়ে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে। ঢাকায় এশিয়ান ট্যুরের প্রতিযোগিতা আছে। ৩ এপ্রিলের সেই প্রতিযোগিতায় ভালো করতে পারবো বলে আমার বিশ্বাস। এছাড়া দিল্লি ওপেনে যাচ্ছি শুক্রবার সকালে। সেখানেও ভালো করার লক্ষ্য আছে।’

অবশ্য কলকাতার বেঙ্গল ওপেনের প্রথম দুদিন ভালো যায়নি তার। চমক দেখানো শুরু করেন শেষ দুদিনে। শেষ দিনে সাতটি বার্ডি করে চ্যাম্পিয়ন হন ভারতের এই পেশাদার গলফ প্রতিযোগিতায় এই আসরের শিরোপা জিতে জামালের দৃষ্টি এখন ঢাকার এশিয়ান ট্যুরের দিকে। কলকাতার প্রতিযোগিতায় তার স্কোর ছিল পারের চেয়ে ১৮ শট কম; ২৬২ (৬৮, ৬৯, ৬২ ও ৬৩)।

ভারতের পেশাদার গলফে এর আগেও ভালো করেছিলেন জামাল। অবশ্য সর্বোচ্চ সাফল্য বলতে রানার-আপ। শিরোপার কাছাকাছি গিয়েও পারেননি। এর কারণ হিসেবে এই ৩৪ বছর বয়সী গলফার বললেন, ‘প্লে-অফে হেরেছি। রানার-আপ হয়েছি বেশ কয়েকটা টুর্নামেন্টে। এরপরও আমি হাল ছাড়িনি। জানতাম লেগে থাকলে সাফল্য পাবো। অবশেষে সাফল্য ধরা দিয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি