জয় দিয়ে সাকিবের জন্মদিন উদযাপন করতে চায় সানরাইজার্স

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ১১:১৫ আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১১:২৭

সাকিব আল হাসান। ইনজুরি শঙ্কা নিয়ে আইপিএলের এবারের আসর শুরু করতে যাচ্ছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। ইভেন্টের দ্বিতীয় ম্যাচে আজকে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। অবশ্য আজ সাকিবের জন্মদিন হওয়ায় তার দল দিনটি উৎসব মুখর করতে চায় জয় দিয়ে।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

নিজেদের উদ্বোধনী ম্যাচে চোট শঙ্কা থাকায় নাও থাকতে পারেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাওয়া কাঁধের চোটই ভোগাচ্ছে তাকে। তার জায়দায় নেতৃত্ব দিতে পারেন ভুবনেশ্বর কুমার।
অপর দিকে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আজ দেখা যাবে কিনা তা নিশ্চিত নয় এখনো। গত মৌসুমে ১৭ ম্যাচে ১৪ উইকেট নেওয়া সাকিব আগের যে কোনও মৌসুমের চেয়েও বেশি কার্যকরী ছিলেন আইপিএলে। অবশ্য আজকে সাকিব আল হাসানের জন্মদিন হওয়ায় তাকে আলাদাভাবে জয় উপহার দিতে চায় তার দল। টুইটারেও তারা দিয়ে রেখেছে তেমন ঘোষণা। সাকিবের জন্মদিনটা জয় দিয়ে রাঙাতে চায় সানরাইজার্স।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, সাকিব আল হাসান/মোহাম্মদ নবী, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা/শাহবাজ নাদিম, সিদ্ধার্থ কৌল ও খলীল আহমেদ। 

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না