জেসুসের জোড়া গোলে জয়ে ফিরলো ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ০৯:১৯আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৯:২২

ব্রাজিলের উল্লাস। পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করে তীব্র সমালোচনার মুখে ছিলো ব্রাজিল। সামনেই কোপা আমেরিকা। এমন হতাশাজনক পারফরম্যান্স বিপদের মুখে ফেলে দেয় সেলেসাওদের। চেক প্রজাতন্তের বিপক্ষে লড়াই দিয়ে শেষ হওয়ার কথা ছিলো তাদের প্রস্তুতি। প্রীতি এই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়ে দলটি ব্রাজিলকে ঘাবড়ে দিয়েছিলো ঠিকই। কিন্তু দ্বিতীয়ার্ধের আগুনে পারফরম্যান্সে তারা জিতে মাঠ ছেড়েছে ৩-১ গোলে।
অথচ চেক প্রজাতন্তের এই দলটাই ইংল্যান্ডের কাছে ইউরো বাছাইয়ে হেরেছে ৫-০ তে। সেই তারা স্বাগতিক হওয়ার সুবাদে প্রথমার্ধে আক্রমণে ব্যস্ত রেখেছে ব্রাজিলকে। তার ফল স্বরূপ ৩৭ মিনিটেই নেইমারহীন ব্রাজিলকে তারা স্তব্ধ করে দিয়েছিলো। পাভেলকার প্রথম আন্তর্জাতিক গোলে এগিয়ে যায় তারা প্রথমার্ধে।

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ৬ ম্যাচ জেতা ব্রাজিল আগের ম্যাচে হোঁচট খেয়েছে পানামার বিপক্ষে। দুর্বল পানামার সঙ্গে ড্র করে আজকে চাপ কমাতে জয়ের বিকল্প ছিলো না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই বিরতির পর আক্রমণের ঢেউ তুলে সমতায় ফেরে তারা। এই অর্ধের ৪৯ মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে সমতা আনে ব্রাজিল।

কৌতিনিয়োকে বদলি করে জেসুসকে মাঠে নামানোর পরেই আক্রমণে আরও তেতে ওঠে ব্রাজিল। কোপা আমেরিকার আগে তিতের ছন্দে ফেরার কৌশল এরপরেই সফলতার মুখ দেখে জেসুসকে নামানো হলে। ৭২ মিনিটে নেমে গোল করতেও বেশি সময় নেননি ব্রাজিল ফরোয়ার্ড। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে শেষ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি