বিশ্বকাপ দল নিয়ে ভাবনায় ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১৫:১৯আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৫:৪৭

জাস্টিন ল্যাঙ্গার। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর আগুনে ফর্মে আছে অস্ট্রেলিয়া। সিরিজগুলো দিয়ে তারা সফলভাবে বিশ্বকাপ প্রস্তুতিও শেষ করে রেখেছে। সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরার অপেক্ষায় থাকায় দল গঠনে বেশ ভাবতে হবে ম্যানেজমেন্টকে। অ্যারন ফিঞ্চের মতো একই সুরে গলা মেলালেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।   

এমন অবস্থায় কয়েকজন যে হতাশ হতে যাচ্ছেন তা জানিয়ে দিয়েছেন ল্যাঙ্গার, ‘সত্যি করে বলতে কয়েকজন খেলোয়াড় হতাশ হতে যাচ্ছেন।’

এই দুর্ভাগা খেলোয়াড়রা যে বাদ পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ল্যাঙ্গার মনে করছেন ১৫ সদস্যের দল গঠন করাটা সহজসাধ্য কোনও কাজ হবে না, ‘দিন যত যাচ্ছে ১৫ সদস্যের স্কোয়াড আমার কাছে আরও স্পষ্ট হয়ে আসছে। নির্বাচকদের বেলাতেও একই অবস্থা। বিষয়গুলো পরিষ্কার হয় যত বেশি করে ম্যাচ দেখা যায়। সে হিসেবে আমরা কঠিন কাজের মুখোমুখি হয়ে আছি।’

ওয়ার্নার, স্মিথ টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর দলটার অবস্থা ছিলো বিবর্ণ। এক বছরেরও বেশি সময় পার হয়ে গেছে সিরিজ জয়ের মুখ দেখছিলো না। কিন্তু নাটকীয়ভাবে দলটি মোড় নেয় ভারতের বিপক্ষে সিরিজে। ২-০ তে পিছিয়ে পড়েও পরের তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। যেই ধারা ধরে রাখে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষেও। ৫টি ওয়ানডে জিতে তারা জয়ের ধারায় রয়েছে টানা ৮ ওয়ানডেতে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি